এইমাত্র
২০ সেপ্টেম্বর ২০২০
১২:৫১
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী নাঈমুল আবরারের মৃত্যুর ঘটনায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে করা মামলা বিচারের জন্য আদালত বদলির নির্দেশ
১২:১৪
বিএনপির আন্দোলনের হাঁকডাক আর তর্জন-গর্জনই শুধু শোনা যায়, কিন্তু বর্ষণ দেখা যায় না, যাবেও না : ওবায়দুল কাদের
১১:৫৯
ঝিনাইদহে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির জালিয়াতির মাধ্যমে হাইকোর্টে জামিন আবেদন, আসামি ও দুই কারারক্ষীসহ চারজনের বিরুদ্ধে মামলা করতে রেজিস্ট্রার জেনারেলকে হাইকোর্টের নির্দেশ
১১:৫২
আবরার হত্যা মামলায় বাদী নিহতের বাবা জন্ডিসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে যাওয়ার কারণে সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে; আগামী ৫ অক্টোবর সাক্ষ্য গ্রহণের পুনরায় দিন নির্ধারণ করেছেন আদালত
১১:১৬
রাজধানীর ডেমরায় স্টিল মিলে দুর্ঘটনায় ৫ শ্রমিক দগ্ধ, ঢাকা মেডিকেলে ভর্তি
১১:১৬
খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার তিন এবং মানহানির এক মামলার কার্যক্রম স্থগিত থাকবে : আপিল বিভাগ; এ নিয়ে ১২ মামলার কার্যক্রমের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকল
এইমাত্র
১৯ সেপ্টেম্বর ২০২০
১৭:৪৭
নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের আট কর্মকর্তা-কর্মচারী দুদিনের রিমান্ডে
১৭:৪৬
হিলিতে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত; দিনাজপুরের সঙ্গে ঢাকা, খুলনা ও রাজশাহীর ট্রেন যোগাযোগ বন্ধ
১৫:০২
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩২ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৯১৩ জন, নতুন করে আরো এক হাজার ৫৬৭ জন আক্রান্ত শনাক্ত, এ নিয়ে মোট তিন লাখ ৪৭ হাজার ৩৭২ জন করোনায় আক্রান্ত শনাক্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৪:১৬
লাখো মানুষের অংশগ্রহণে হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে আল্লামা শাহ আহমদ শফীর জানাজা সম্পন্ন
১৩:১০
তালিকায় পরীক্ষিত নেতাকর্মীদের নাম আছে কিনা, তা যাচাই-বাছাই করে সারা দেশে কমিটি দেওয়া হবে : ওবায়দুল কাদের
১২:৪৫
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে পেঁয়াজবোঝাই ৭টি ট্রাক
১২:৪৪
নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাসের বরখাস্ত ৮ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করেছে সিআইডি
১০:৫৩
নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন আরেকজনের মৃত্যু, এ নিয়ে মৃতের সংখ্যা ৩২
১০:৫৩
সীমান্তে হত্যা বন্ধে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে, বিজিবির সঙ্গে বৈঠকে বিএসএফ মহাপরিচালকের প্রতিশ্রুতি
০৯:২৪
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর মরদেহ নেওয়া হয়েছে হাটহাজারী মাদ্রাসায়, বাদ জোহর জানাজা শেষে দাফন করা হবে মাদ্রাসা কবরস্থানে
০৮:৩৬
গাজীপুরের মৌচাকে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
এইমাত্র
১৮ সেপ্টেম্বর ২০২০
২২:৫০
সীমান্তে গত সোমবার থেকে আটকে পড়া পেঁয়াজের চালান বাংলাদেশে রপ্তানির অনুমতি দিয়েছে ভারত সরকার
১৯:০৯
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন); আজ সন্ধ্যায় ঢাকায় আজগর আলী হাসপাতালে তিনি মারা যান
১৬:৫৭
পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে দোকান মালিক সমিতি সারা দেশে মনিটরিং সেল গঠন করবে আগামীকাল
