এইমাত্র
২৪ সেপ্টেম্বর ২০২০
১৪:৫২
অর্থপাচার মামলায় রাজধানীর গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক রুপন ভূঁইয়াসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত
১৪:১১
সৌদিগামী বিমানের সব ফ্লাইট চলবে ১ অক্টোবর থেকে : পররাষ্ট্রমন্ত্রী; এনওসি ছাড়াই ওই দিন ফিরতে পারবেন ওমান প্রবাসীরাও
১৩:১৪
বিদেশি শক্তি বা কোনো সংস্থা নয়, ক্ষমতায় যেতে হলে বিএনপিকে জনগণের কাছে যেতে হবে : ওবায়দুল কাদের
১২:৫৫
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
১২:২৩
নারায়ণগঞ্জে মৃত কিশোরীর জীবিত ফিরে আসার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে ৪ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের, পরবর্তী আদেশ ৫ নভেম্বর
১১:০২
দুর্নীতির মামলায় গ্রেপ্তার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সার্ভেয়ার ওয়াসিম খানের জামিন বাতিল করেছেন আপিল বিভাগ
১১:০২
সৌদি আরব ফিরতে আগ্রহী এক থেকে পাঁচশ টোকেনধারীদের আজ টিকেট দেবে সৌদি এয়ারলাইনস, বাকিরা ২৯ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে পাবেন; রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইনসের কার্যালয়ের সামনে আজও প্রবাসীদের ভিড়
এইমাত্র
২৩ সেপ্টেম্বর ২০২০
১৯:৪৮
প্রবাসীদের আকামার মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে সৌদি সরকার, বাংলাদেশ বিমানকে রিয়াদ এবং জেদ্দায় সপ্তাহে মোট চারটি ফ্লাইট পরিচালনার অনুমতি, রোববার থেকে ইস্যু করা যাবে নতুন ভিসা- পররাষ্ট্র মন্ত্রণালয়
১৯:২০
প্রবাসীদের আকামার মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে সৌদি সরকার, ৩০ সেপ্টেম্বর থেকে বিশেষ ফ্লাইটের অনুমতি দেওয়া হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী
১৯:০৪
প্রবাসীদের আকামার মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে সৌদি সরকার
১৫:২৬
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু, এ নিয়ে পাঁচ হাজার ৪৪ জনের মৃত্যু, নতুন করে এক হাজার ৬৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট তিন লাখ ৫২ হাজার ২৮৭ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৩:৪৭
প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়াতে সৌদি সরকারকে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় : প্রবাসী কল্যাণমন্ত্রী; সোমবার পর্যন্ত অপেক্ষা করার আহ্বান
১৩:২৫
রিজেন্ট কেলেঙ্কারিতে সাহেদ ও স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার সাবেক পরিচালক আমিনুল ইসলামসহ পাঁচজনকে আসামি করে দুদকের মামলার অনুমোদন
১০:৩৫
সৌদি এয়ারলাইনসের টিকেটসহ সাত দফা দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে সোনারগাঁও হোটেলের সামনে আজও প্রবাসীদের বিক্ষোভ
এইমাত্র
২২ সেপ্টেম্বর ২০২০
১৭:৪০
ঢাবি ছাত্রীর দায়ের করা মামলায় আইন অনুযায়ী ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
১৫:২১
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২৮ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার সাতজন, নতুন করে আরো এক হাজার ৫৫৭ জন আক্রান্ত শনাক্ত, এ নিয়ে মোট তিন লাখ ৫২ হাজার ১৭৮ জন করোনায় আক্রান্ত শনাক্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১২:৩১
ব্যাংকিং খাতে খেলাপি ঋণ নিয়ন্ত্রণ ও সুশাসন নিশ্চিতে রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি আছে : টিআইবি
১১:৫৬
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে রাজধানীর কোতোয়ালি থানায় ধর্ষণে সহযোগিতার অভিযোগে আরো একটি মামলা করেছেন এক তরুণী
১১:১৭
প্রধানমন্ত্রীর দপ্তরের নথি জালিয়াতির মামলায় ছাত্রলীগ নেতাসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র সিএমএম আদালতে দাখিল
১১:১৫
নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন আরেকজনের মৃত্যু, এ নিয়ে মৃতের সংখ্যা ৩৪
