এইমাত্র
১৬ সেপ্টেম্বর ২০২০
১১:০৫
অর্থ আত্মসাতের ঘটনায় পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক আশরাফুন্নেছাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক
এইমাত্র
১৫ সেপ্টেম্বর ২০২০
২০:০১
করোনার কারণে এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষা হচ্ছে না; নিজ নিজ প্রতিষ্ঠানের মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের অষ্টম শ্রেণি থেকে নবম শ্রেণিতে উত্তীর্ণের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
১৯:০২
করোনায় সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৫ মাস বাড়ছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন পেলে প্রজ্ঞাপন : জনপ্রশাসন মন্ত্রণালয়
১৫:৩৯
করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে ৪৩ জনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত হয়েছে ১৭২৪ জন : স্বাস্থ্য অধিদপ্তর
১৪:৩১
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ডাদেশ শর্ত সাপেক্ষে ২৫ সেপ্টেম্বর থেকে পরবর্তী ছয় মাসের জন্য স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
১২:২২
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বী হত্যা মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
১১:৪০
পুলিশের ঢাকা রেঞ্জের এসপি জিয়াউল হকের বিরুদ্ধে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা করেছেন এক ব্যবসায়ী, আগামী ১৫ অক্টোবর লিখিত জবাব দাখিলের নির্দেশ আদালতের
এইমাত্র
১৪ সেপ্টেম্বর ২০২০
১৮:০৮
গণভবন থেকে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে তুরস্কের আঙ্কারায় নবনির্মিত বাংলাদেশ দূতাবাস ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৫:৫০
কোয়ারেন্টিন বিষয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রস্তাবে রাজি নয় বিসিবি; তাদের শর্ত মেনে সে দেশে গিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব নয় : সভাপতি নাজমুল হাসান পাপন
১৫:১৮
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২৬ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৭৫৯ জন, নতুন করে আরো এক হাজার ৮১২ জন আক্রান্ত, এ নিয়ে মোট তিন লাখ ৩৯ হাজার ৩৩২ জন করোনায় আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৪:১৯
টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, পরবর্তী শুনানি ২০ সেপ্টেম্বর
১৪:০৫
ডাকাতির অভিযোগে করা মামলায় এক পুলিশ উপপরিদর্শক ও অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর চার সদস্যসহ পাঁচজনের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত
১৩:২৬
আওয়ামী লীগ ছাড়া কোনো সরকারই পাহাড়ের উন্নয়নকে অগ্রাধিকার দেয়নি, তারা শুধু পাহাড়কে অশান্ত করে রক্ত ঝরিয়েছে : ওবায়দুল কাদের
১২:৩৩
চট্টগ্রামে চাঁদা না পেয়ে ক্রসফায়ার দেওয়ার চেষ্টায় বোয়ালখালী থানার সাবেক ওসি হিমাংশু বিকাশসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
১২:৩৩
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা হত্যার ঘটনায় টেকনাফ থানার কনস্টেবল রুবেল শর্মাকে গ্রেপ্তার করেছে র্যাব
১১:১৮
জেকেজির চেয়ারম্যান ডা. সাবরীনার বিরুদ্ধে প্রতারণার মামলার উদ্ধারকৃত নথি তাঁর আইনজীবীকে দেওয়ার নির্দেশ হাইকোর্টের
এইমাত্র
১৩ সেপ্টেম্বর ২০২০
২১:৪৯
শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ
১৮:৩৩
ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী আলহাজ সালাউদ্দিন আহমেদ ও নওগাঁ-৬ আসনে শেখ মো. রেজাউল ইসলাম
১৭:০১
নেত্রকোনার দুর্গাপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন হিরো আলম, একজন নিহত
১৬:০২
রাজধানীর দারুস সালাম এলাকা থেকে এক ‘ক্রমিক ধর্ষক’কে গ্রেপ্তার করেছে র্যাব-৪
