এইমাত্র
২২ সেপ্টেম্বর ২০২০
১০:২০
সৌদি এয়ারলাইনসের টিকেটের দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে প্রবাসীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
০৮:০০
প্রত্যেক দেশের সঙ্গে বহুপক্ষীয় সম্পর্কই করোনাভাইরাস মহামারির মতো সংকট মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা; জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে উদ্বোধনী ভাষণ
০০:৪১
ফের ডিবি হেফাজতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, কাগজপত্র যাচাই-বাচাই শেষে তাঁকে ছেড়ে দেওয়া হবে : ডিএমপির মিডিয়া সেন্টারের ডিসি ওয়ালিদ হোসেন
এইমাত্র
২১ সেপ্টেম্বর ২০২০
২২:৪২
ধর্ষণ সহায়তার মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরকে বিক্ষোভ সমাবেশ থেকে গ্রেপ্তারের ঘণ্টাখানেক পর ছেড়ে দেওয়া হয়েছে, জানিয়েছে পুলিশ; ডিবি প্রহরায় ঢাকা মেডিকেলে
২০:৫৯
ধর্ষণে সহযোগিতার অভিযোগে করা মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ কয়েকজনকে বিক্ষোভ সমাবেশ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ
১৬:৪০
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফতুল্লা অফিসের আট কর্মকর্তা-কর্মচারীকে জামিন দিয়েছেন আদালত
১৫:৩৫
অবৈধ অস্ত্র ও জাল টাকা উদ্ধারের ঘটনায় করা পৃথক দুই মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আবদুল মালেক ওরফে বাদলের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
১৫:২১
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৪০ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৯৭৯ জন, নতুন করে আরো এক হাজার ৭০৫ জন আক্রান্ত শনাক্ত, এ নিয়ে মোট তিন লাখ ৫০ হাজার ৬২১ জন করোনায় আক্রান্ত শনাক্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৪:৪৪
জাতিসংঘের ৭৫তম সাধারণ পরিষদের অধিবেশনে ২৬ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : পররাষ্ট্রমন্ত্রী
১৪:৩৯
ধর্ষণে সহযোগিতার অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে লালবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মামলা
১২:৩৭
ভিয়েতনাম ও কাতারফেরত ৮৩ বাংলাদেশিকে কেন মুক্তি দেওয়া হবে না, হাইকোর্টের দুই সপ্তাহের রুল
১২:২১
নাটোরের বড়াইগ্রামের মুক্তিযোদ্ধা ডা. আয়নাল হক হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড এবং ১১ জনকে খালাস দিয়েছেন আদালত
১১:৪৩
রাজধানীর লালবাগের ব্যবসায়ী আব্দুল আজিজ হত্যায় একজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত
এইমাত্র
২০ সেপ্টেম্বর ২০২০
২১:৩০
কক্সবাজারের লাবণী পয়েন্টে একটি মাছ ধরার ট্রালারডুবির ঘটনায় তিন জন নিখোঁজ
১৯:১৩
আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ বার কাউন্সিল
১৭:২২
প্রধানমন্ত্রীর নির্দেশে পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে, ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে : অর্থমন্ত্রী
১৫:৪০
দুদকের মামলায় টেকনাফের বরখাস্ত হওয়া ওসি প্রদীপ ও তাঁর স্ত্রীর সব সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের
১৫:৩৮
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২৬ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৯৩৯ জন, নতুন করে আরো এক হাজার ৫৪৪ জন আক্রান্ত শনাক্ত, এ নিয়ে মোট তিন লাখ ৪৮ হাজার ৯১৬ জন করোনায় আক্রান্ত শনাক্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৪:০৩
শীতে করোনার প্রকোপ বাড়তে পারে, মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি আছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৩:০১
রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদের বিরুদ্ধে করা অস্ত্র মামলার রায় ২৮ সেপ্টেম্বর

Pages