এইমাত্র
২৮ অক্টোবর ২০২০
১১:৪৫
গাজীপুরের ধীরাশ্রমে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
১১:০৭
করোনার মতো নানা দুর্যোগে জনগণের পাশে থেকে সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে, তা বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে; এ বাহিনীর উন্নয়ন, আধুনিকায়ন ও সম্প্রসারণে বিশ্বাসী সরকার, সে লক্ষ্যেই নানা পদক্ষেপ নেওয়া হয়েছে : পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১০:৫৪
নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় কাউন্সিলর ইরফান সেলিম ও তাঁর সহযোগী জাহিদের রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়া হয়েছে
এইমাত্র
২৭ অক্টোবর ২০২০
১৯:১৬
ইরফান সেলিমকে ঢাকা দক্ষিণ সিটির ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়
১৮:০৬
ইরফান সেলিমের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে র্যাবের মামলা দায়ের
১৭:২২
নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় ইরফান সেলিমকে আদালতে হাজিরের নির্দেশ, সাত দিনের রিমান্ডের আবেদন, শুনানি আগামীকাল
১৬:১৬
নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় ইরফান সেলিমের ব্যক্তিগত সহকারী দীপু তিন দিনের রিমান্ডে
১৫:৫৪
নভেল করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু, এ নিয়ে পাঁচ হাজার ৮৩৮ জনের মৃত্যু, নতুন করে এক হাজার ৩৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট চার লাখ এক হাজার ৫৮৬ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৪:৪০
বরগুনার রিফাত হত্যায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির ছয়জনের ১০ বছর, চারজনের পাঁচ বছর, একজনের তিন বছর কারাদণ্ড ও তিনজন খালাস
১৩:৪৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে : একাডেমিক কমিটির সভায় সিদ্ধান্ত
১৩:১৯
বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে রায় পড়া শুরু
১১:৩০
পাকিস্তানের পেশোয়ারে একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে বিস্ফোরণে শিশুসহ সাতজন নিহত, আহত অর্ধশতাধিক
১১:৩০
ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলার অভিযোগ গঠনে ভুল থাকায় রাষ্ট্রপক্ষের আবেদনে রায় মুলতুবি, ৪ নভেম্বর আবার শুনানি
১০:২০
নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমের ব্যক্তিগত সহকারী এ বি সিদ্দিক দীপুকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে ডিবি রমনা
এইমাত্র
২৬ অক্টোবর ২০২০
১৮:৫৪
অবৈধ ওয়াকিটকি ও মাদক রাখার দায়ে সাংসদ হাজি সেলিমের দ্বিতীয় ছেলে কাউন্সিলর ইরফান সেলিম ও তাঁর দেহরক্ষী জাহিদকে এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত
১৫:৪১
সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম ও দেহরক্ষী জাহিদকে র্যাব হেফাজতে নেওয়া হয়েছে : ব্রিফিংয়ে র্যাবের গণমাধ্যম শাখার প্রধান
১৫:২২
নভেল করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু, এ নিয়ে পাঁচ হাজার ৮১৮ জনের মৃত্যু, নতুন করে এক হাজার ৪৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট চার লাখ ২৫১ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৪:৪২
সাংসদ হাজি সেলিমের বাসায় র্যাবের অভিযান চলছে, সঙ্গে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম
১৩:৫০
নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম গ্রেপ্তার
১৩:৩৫
সংসদ সদস্য হাজি সেলিমের চকবাজারের বাসা ঘিরে রেখেছে র্যাব
