এইমাত্র
২২ অক্টোবর ২০২০
১৬:১২
রাষ্ট্রদ্রোহিতা ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজীর জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
১৫:২৬
নভেল করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু, এ নিয়ে পাঁচ হাজার ৭৪৭ জনের মৃত্যু, নতুন করে এক হাজার ৬৯৬ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট তিন লাখ ৯৪ হাজার ৮২৭ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৩:২৮
ভার্চুয়াল কোর্ট চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট, শুনানি চলছে
১২:৪১
পণ্যবাহী নৌযান শ্রমিকদের দাবি অযৌক্তিক, দাবি প্রত্যাহার করলে আলোচনায় বসতে রাজি মালিকরা : সংবাদ সম্মেলনে কার্গো ওনার্স অ্যাসোসিয়েশন
১২:৪০
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের ওপর গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ ১১ আসামি আদালতে
১২:৪০
দুর্নীতির মামলায় সাময়িক বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন চ্যালেঞ্জ করে আবেদন উত্থাপিত হয়নি মর্মে হাইকোর্টে খারিজ
১২:২৫
সয়াবিন তেল মিলগেটে লিটারে দুই টাকা কমিয়ে ৯০ এবং পাম অয়েল দুই টাকা কমিয়ে ৮০ টাকায় বিক্রির ঘোষণা তেল ব্যবসায়ীদের, বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক
১১:৪৮
মানবতাবিরোধী অপরাধে সৈয়দ মো. কায়সারের মৃত্যু পরোয়ানা কারাগারে
১১:১৪
দেশের যেসব সড়কে দুর্ঘটনা বেশি হচ্ছে, সেসব স্থান চিহ্নিত করে সংস্কার করা হচ্ছে, দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন করা হচ্ছে : জাতীয় নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এইমাত্র
২১ অক্টোবর ২০২০
১৯:১৩
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজীকে রাষ্ট্রদ্রোহিতা এবং ডিজিটাল নিরাপত্তা আইনের দুটি মামলায় রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ
১৫:১৮
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু, এ নিয়ে পাঁচ হাজার ৭২৩ জনের মৃত্যু, নতুন করে এক হাজার ৫৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট তিন লাখ ৯৩ হাজার ১৩১ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৪:৩৯
রাজধানীর চাঁদনী চক শপিং কমপ্লেক্সের বলাকা ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
১৪:৩৮
অর্থ আত্মসাৎ করে বিদেশে পলাতক পি কে হালদারকে দেশে ঢোকামাত্র গ্রেপ্তারের নির্দেশ হাইকোর্টের
১২:৪১
এবার মাধ্যমিকে বার্ষিক পরীক্ষা হচ্ছে না : শিক্ষামন্ত্রী
১২:২২
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পুরান ঢাকার আওয়ামী লীগের দুই নেতা এনামুল-রুপনের জামিন আবেদন খারিজ হাইকোর্টের
১১:৪৭
এবার পূজামণ্ডপে সন্ধ্যার পর কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারবে না, প্রতিদিন সকাল ১১টা থেকে পূজা শুরু, অঞ্জলি প্রদান অনুষ্ঠান গণমাধ্যমে সরাসরি প্রচার হবে : মহানগর সার্বজনীন পূজা কমিটি
এইমাত্র
২০ অক্টোবর ২০২০
২১:১৪
হবিগঞ্জের মাধবপুরে ট্রাক্টরের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত
১৮:০৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে সশরীরে : ডিনস কমিটির সিদ্ধান্ত
১৫:২৮
সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান নিহতের ঘটনায় বরখাস্ত কনস্টেবল টিটু দাশ পাঁচ দিনের রিমান্ডে
১৫:২৪
অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং আইনের মামলায় ডিআইজি মিজানসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত

Pages