এইমাত্র
৩১ অক্টোবর ২০২০
১৮:৪১
জেমস বন্ডখ্যাত অস্কারজয়ী হলিউড অভিনেতা স্যার শন কনারি আর নেই, তাঁর বয়স হয়েছিল ৯০ বছর
১৮:০৯
সোয়া ৩ কোটি টাকা প্রতারণার মামলায় গ্রেপ্তার নবাব খাজা আলী হাসান আসকারীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত
১৫:২৮
নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু, এ নিয়ে পাঁচ হাজার ৯২৩ জনের মৃত্যু, নতুন করে এক হাজার ৩২০ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট চার লাখ সাত হাজার ৬৮৪ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৩:৩৫
বাফুফের চতুর্থ সহসভাপতি পদে পুনর্নির্বাচনে ১৩০ ভোটের মধ্যে ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন আহমেদ মহি; তাবিথ আউয়াল পেয়েছেন ৬৩ ভোট
১১:২৯
মুজিববর্ষে প্রতিটি ঘর আলোকিত করা হবে, খাদ্য নিরাপত্তার সঙ্গে জনগণের পুষ্টির চাহিদাও নিশ্চিত করা হচ্ছে, গ্রামের মানুষকে আর্থিকভাবে সচল করাই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এইমাত্র
৩০ অক্টোবর ২০২০
২২:১৮
রাজধানীর কল্যাণপুরের নতুন বাজার বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট
১৫:২১
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু, এ নিয়ে পাঁচ হাজার ৯০৫ জনের মৃত্যু, নতুন করে এক হাজার ৬০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৪ লাখ ৬ হাজার ৩৬৪ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১১:০৩
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভাই-ভাবী ও তাঁদের সন্তানকে হত্যার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন নিহতের ছোট ভাই দীন ইসলাম, জানিয়েছেন কটিয়াদী থানার ওসি
এইমাত্র
২৯ অক্টোবর ২০২০
১৮:২৪
নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার বরখাস্ত হওয়া কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম ও তাঁর সহযোগী জাহিদুল মোল্লার বিরুদ্ধে রাজধানীর চকবাজার থানায় দায়ের করা অস্ত্র ও মাদকের পৃথক চার মামলায় সাত দিন করে ২৮ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ
১৫:৪৯
করোনায় ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮১ : স্বাস্থ্য অধিদপ্তর
১৫:০৪
প্রাথমিক স্কুলেও ছুটি বাড়ল ১৪ নভেম্বর পর্যন্ত, মূল্যায়নের ভিত্তিতে বার্ষিকের ফল : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
১৪:৫৭
এখন থেকে মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ শব্দ ব্যবহার করতে হবে, প্রজ্ঞাপন জারি
১২:০৯
করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ১৪ নভেম্বর পর্যন্ত; বছরের শুরুতে সমাবেশ করে বই উৎসব হবে না কিন্তু শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে : শিক্ষামন্ত্রী
১২:০৯
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ১৪ নভেম্বর পর্যন্ত : শিক্ষা মন্ত্রণালয়
১১:৫৩
সিলেটে পুলিশি নির্যাতনে রায়হানের মৃত্যুর ঘটনায় বন্দর বাজার পুলিশ ফাঁড়ির এএসআই আশেক এলাহীকে আটক করেছে পিবিআই
১১:২৮
দেশে গণতন্ত্র অনুপস্থিত, গণমাধ্যমের স্বাধীনতার ওপর চাপ দেওয়া হচ্ছে : মির্জা ফখরুল
১১:২৮
স্বাধীন জাতি হিসেবে মর্যাদা নিয়ে বাংলাদেশ যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সে লক্ষ্যে কাজ করছে সরকার, করোনার দ্বিতীয় প্রাদুর্ভাব ঠেকাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা; আট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার প্রদান
এইমাত্র
২৮ অক্টোবর ২০২০
২১:২১
রংপুরের হারাগাছে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি ডিবির এএসআই রায়হানুলকে গ্রেপ্তার করেছে পিবিআই
১৫:১৫
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু, এ নিয়ে পাঁচ হাজার ৮৬১ জনের মৃত্যু, নতুন করে এক হাজার ৪৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৪ লাখ ৩ হাজার ৭৯ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৪:৫৩
সংসদ সদস্য হাজি মো. সেলিম ও ছেলে ইরফানের সম্পদের তথ্য সংগ্রহ করছে দুদক : কমিশনার ড. মোজাম্মেল হক
