এইমাত্র
২০ অক্টোবর ২০২০
১৫:১৬
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু, এ নিয়ে পাঁচ হাজার ৬৯৯ জনের মৃত্যু, নতুন করে এক হাজার ৩৮০ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট তিন লাখ ৯১ হাজার ৫৮৬ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৪:৫৬
বাজার পরিস্থিতি বিবেচনা করে আলুর বেঁধে দেওয়া দাম বাড়ানো হচ্ছে : ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী
১৪:০৩
সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান নিহতের ঘটনায় জড়িত এসআই আকবর পালিয়ে থাকতে পারবে না, তাকে ধরতে সব বাহিনী কাজ করছে : পররাষ্ট্রমন্ত্রী; রায়হানের বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা
১২:২৭
সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ১৭৬ পৃষ্ঠার বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট, ১ নভেম্বর শুনানি
১০:১৭
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে সংসদ সদস্য নিক্সন চৌধুরী
এইমাত্র
১৯ অক্টোবর ২০২০
১৫:৩৬
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২১ জনের মৃত্যু, নতুন করে আরো এক হাজার ৬৩৭ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১২:৫৫
ধর্ষণের ঘটনায় সালিশ করাকে ফৌজদারি হিসেবে ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আইন ও সালিশ কেন্দ্রের রিট
১২:৪৬
মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৩৩তম স্প্যান স্থাপন, দৃশ্যমান সেতুর প্রায় ৫ কিলোমিটার
১২:১২
বাগেরহাটের মোংলায় শিশু ধর্ষণ মামলায় অভিযোগ গঠনের সাত দিনের মধ্যে রায়, একমাত্র আসামি আবদুল মান্নান সরদারের যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা
১১:১৮
জনগণের মনের ও চোখের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা : ওবায়দুল কাদের
এইমাত্র
১৮ অক্টোবর ২০২০
২২:১৬
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত
১৬:৫৯
কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেওয়া আলুর দাম বাস্তবায়ন করা হবে : বাণিজ্যমন্ত্রী; ২৫ টাকা পাইকারি ও খুচরা ৩০ টাকা; তিন দিন পর থেকে খোলাবাজারে ২৫ টাকা দরে আলু বিক্রি করবে টিসিবি
১৫:২৫
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু, এ নিয়ে ৫ হাজার ৬৬০ জনের মৃত্যু, নতুন করে ১ হাজার ২৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৩ লাখ ৮৮ হাজার ৫৬৯ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৫:১৬
বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক হতে পারে ১৭ ডিসেম্বর : পররাষ্ট্রমন্ত্রী; ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে
১৪:২৫
টেলিভিশনের সংবাদ শিরোনামে বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচারে হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত করেছেন আপিল বিভাগ
১৩:৩৭
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি দেলোয়ারের তিন মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর
১৩:৩৭
সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়েছে পরিবার, ৭২ ঘণ্টার মধ্যে এসআই আকবরসহ দোষী পুলিশ সদস্যদের গ্রেপ্তারের দাবি
১২:৪২
দেশের বিভিন্ন স্থানে উপনির্বাচনগুলোতেও ভোট ছিনতাই করেছে আওয়ামী লীগ, নির্বাচন কমিশন ছিল নির্বিকার : মির্জা ফখরুল; পুনর্নির্বাচনের দাবিতে ১৯ অক্টোবর মহানগর ও জেলা এবং ২০ অক্টোবর উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন
১২:৪১
আগামীকাল ঘোষণা করা হবে স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি : ওবায়দুল কাদের
১১:৫২
করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও বাড়িতে নিয়মিত পড়াশোনা করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ম্যুরাল উম্মোচনসহ বিভিন্ন কর্মসূচির উদ্বোধন
