এইমাত্র
০৬ নভেম্বর ২০২০
১৫:৪৪
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু, এ নিয়ে ছয় হাজার ৩৬ জনের মৃত্যু, নতুন করে এক হাজার ৪৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট চার লাখ ১৭ হাজার ৪৭৫ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১২:৫২
দেশের মানুষ জিম্মি নয়, বরং দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ হাওয়া ভবনতন্ত্রের জুলুম ও মিথ্যাচার থেকে : ওবায়দুল কাদের
০৯:৫৬
মাওয়া প্রান্তে বসানো হলো পদ্মা সেতুর ৩৬তম স্প্যান, দৃশ্যমান হলো সেতুর পাঁচ হাজার ৪০০ মিটার
০৮:৫৪
এগিয়ে থাকা নেভাদা অঙ্গরাজ্যে ভোটের ব্যবধান বাড়াচ্ছেন বাইডেন, পিছিয়ে থাকা জর্জিয়া ও পেনসিলভানিয়ায় ব্যবধান কমাচ্ছেন
০৮:৪৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল : মোট ইলেকটোরাল ভোট ৫৩৮টি, এখন পর্যন্ত ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন ২৬৪টি ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২১৪টি; জয়ের জন্য প্রয়োজন ২৭০ ইলেকটোরাল ভোট
০৮:৪১
নির্বাচনে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের, তবে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেননি, মেইল ভোট পুনরায় গণনার দাবি; ফলাফলে ভোটারদের ইচ্ছা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে : জো বাইডেন, সবাইকে শান্ত থাকার আহ্বান
এইমাত্র
০৫ নভেম্বর ২০২০
১৮:৩৯
রাজধানীর মাতুয়াইলের কোনাপাড়ার একটি লাইটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট
১৬:৫৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগের মামলায় ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত
১৫:৫৬
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু, এ নিয়ে ৬ হাজার ২১ জনের মৃত্যু, নতুন করে এক হাজার ৮৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৪ লাখ ১৬ হাজার ৬ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৩:৩৮
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন সাপেক্ষে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ভ্যাকসিন পাবে বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী; ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চুক্তি
০৭:৪৮
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে এখনো ভোট গণনা ও ফল ঘোষণা চলছে; মোট ইলেকটোরাল ভোট ৫৩৮টি, এখন পর্যন্ত ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন ২৬৪টি ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২১৪টি, জয়ের জন্য প্রয়োজন ২৭০ ইলেকটোরাল ভোট
০০:৪৫
মিশিগান (১৬) ও নেভাদায় (৬) এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এ দুই অঙ্গরাজ্যের ২২ ইলেকটোরাল ভোট পেলেই নতুন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তিনি
এইমাত্র
০৪ নভেম্বর ২০২০
১৯:৩৫
জাদু ভিশন লিমিটেডের সঙ্গে সমস্যার সমাধান না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য স্টার গ্রুপের চ্যানেল (স্টার জলসা, স্টার প্লাস, স্টার গোল্ডেন, ন্যাশনাল জিওগ্রাফি ও লাইফ ওকে) বন্ধ থাকবে- কোয়াব
১৬:২৮
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, এ নিয়ে ছয় হাজার চারজনের মৃত্যু, নতুন করে এক হাজার ৫১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট চার লাখ ১৪ হাজার ১৬৪ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৫:৪২
বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডারদের শীর্ষে ফিরেছেন সাকিব আল হাসান
১৩:১৬
ঘুষ গ্রহণ ও মানি লন্ডারিং আইনের মামলায় বরখাস্ত হওয়া সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজনস পার্থ গোপালের বিচার শুরু
১১:৫৯
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন যেসব অঙ্গরাজ্যে জয় পেয়েছেন : অ্যারিজোনা (১১), ক্যালিফোর্নিয়া (৫৫), কলোরাডো (৯), কানেকটিকাট (৭), ডেলাওয়ার (৩), হাওয়াই (৪), ইলিনয় (২০), মেইন (৩), ম্যারিল্যান্ড (১০), ম্যাসাচুসেটস (১১), মিনেসোটা (১০), নেব্রাস্কা (১), নিউ হ্যাম্পশায়ার (৪), নিউজার্সি (১৪), নিউ মেক্সিকো (৫), নিউইয়র্ক (২৯), অরেগন (৭), রোড আইল্যান্ড (৪), ভারমন্ট (৩), ভার্জিনিয়া (১৩) ও ওয়াশিংটন (১২) এবং ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া (৩)
১১:৫৯
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যেসব অঙ্গরাজ্যে জয় পেয়েছেন : আলাবামা (৯), আরকানসাস (৬), ফ্লোরিডা (২৯), আইডাহো (৪), ইন্ডিয়ানা (১১), আইওয়া (৬), কানসাস (৬), কেনটাকি (৮), লুইজিয়ানা (৮), মিসিসিপি (৬), মিসৌরি (১০), মন্টানা (৩), নেব্রাস্কা (৪), নর্থ ডাকোটা (৩), ওহাইও (১৮), ওকলাহোমা (৭), সাউথ ক্যারোলাইনা (৯), সাউথ ডাকোটা (৩), টেনেসি (১১), টেক্সাস (৩৮), ইউটাহ (৬), ওয়েস্ট ভার্জিনিয়া (৫) ও ওয়াইওমিং (৩)
এইমাত্র
০৩ নভেম্বর ২০২০
১৭:২৭
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু; ২৩ কোটি ৯০ লাখ ভোটারের মধ্যে আগাম ভোট দিয়েছেন প্রায় সাড়ে ৯ কোটি
১৬:৩৯
নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরীনা আরিফের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট

Pages