এইমাত্র
২৭ ডিসেম্বর ২০২০
১৬:৩৩
আইসিসির দশকসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান
১৬:১৩
করোনায় গত ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু, নতুন ১০৪৯ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৩:৩৫
বেসরকারিভাবে চাল আমদানির সিদ্ধান্ত সরকারের, শুল্ক ৬২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ : খাদ্যমন্ত্রী
১৩:৩৫
জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারিতে তিন কোটি করোনার ভ্যাকসিন পাবে বাংলাদেশ, জুনের মধ্যে দেওয়া হবে ২০ শতাংশ মানুষকে : স্বাস্থ্যমন্ত্রী
১৩:১৭
বিএনপির আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে বলেই তারা নির্বাচনে জয়-পরাজয়ের আগে হেরে যায় : ওবায়দুল কাদের
১৩:১৭
লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পাপুল, তাঁর স্ত্রীসহ চারজনের ৬১৭টি ব্যাংক হিসাব ও ৯২টি তফসিলভুক্ত স্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ আদালতের
১২:১২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিমানে যুক্ত হওয়া বোয়িং ‘ধ্রুবতারা’র উদ্বোধন করেছেন; পরিবেশবান্ধব ও আধুনিক এই বিমান দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্য বাড়াবে : প্রধানমন্ত্রী
এইমাত্র
২৬ ডিসেম্বর ২০২০
১৫:৩২
নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু, এ নিয়ে ৭৪২৮ জনের মৃত্যু, নতুন করে ৮৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৫ লাখ ৮০৯৯ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১২:২১
৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করবে বিএনপি : ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
১১:৪৩
খাগড়াছড়ির দীঘিনালায় বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে পড়ে আহত আট, রাঙামাটি ও লংগদুর সঙ্গে উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
০৮:৪৩
জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার সকাল ৮টা ২০ মিনিটে মৃত্যু হয় তাঁর
এইমাত্র
২৫ ডিসেম্বর ২০২০
১৭:১১
চট্টগ্রামের সীতাকুণ্ডে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশের এসআই ও কনস্টেবল গ্রেপ্তার
১৫:১৮
নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু, এ নিয়ে ৭৩৯৮ জনের মৃত্যু, নতুন করে ১১৬৩ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৫ লাখ ৭২৬৫ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
০৯:১৩
রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব
এইমাত্র
২৪ ডিসেম্বর ২০২০
২২:১৭
মালিক-শ্রমিক দ্বন্দ্বের জেরে পাবনা থেকে ঢাকাসহ সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা মালিক সমিতির
১৮:০২
সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন); প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক
১৫:৫৪
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু, এ নিয়ে ৭৩৭৮ জনের মৃত্যু, নতুন করে ১২৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৫ লাখ ৬১০২ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৩:৪৭
যুক্তরাজ্যের সঙ্গে আপাতত ফ্লাইট বন্ধ হচ্ছে না, সেখান থেকে আসা যাত্রীরা নিবিড় পর্যবেক্ষণে : বিমান প্রতিমন্ত্রী
১৩:৩৬
দেশে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্তের বিষয়টি এখনো নিশ্চিত নয়, পরীক্ষা-নিরীক্ষা চলছে : বিসিএসআইআর
১৩:৩৬
টেলিভিশনের টিআরপি নির্ধারণ নিয়ে অসঙ্গতি আছে, রাষ্ট্রীয় অনুমতি ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানের টিভির টিআরপি দেওয়ার এখতিয়ার নেই : তথ্যমন্ত্রী
