এইমাত্র
৩০ ডিসেম্বর ২০২০
১১:১৭
অতীতের সরকারগুলো কেউই সমুদ্রসীমা উদ্ধারে কোনো উদ্যোগ নেয়নি, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই সেসব বিষয়ে সমাধান করা হয়; বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে যা যা দরকার, তাই করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা; যেকোনো সংকট মোকাবিলায় দক্ষতা অর্জনে নৌবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান, গণভবন থেকে চট্টগ্রামে নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজে ভার্চুয়ালি যোগদান
০৯:৪৫
সিলেটের গোলাপগঞ্জে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, তিনজন নিহত
এইমাত্র
২৯ ডিসেম্বর ২০২০
২২:৫১
স্কুলে ভর্তিতে ডিজিটাল লটারির কার্যক্রম সাময়িক স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
১৬:৫৭
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১১৮১ জন : স্বাস্থ্য অধিদপ্তর
১৪:৩৭
২০২১ সালের জুনে এসএসসি এবং জুলাই-আগস্টে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী
১৪:১৯
অধ্যাদেশ জারি করে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে : শিক্ষামন্ত্রী
১৩:৩২
ষষ্ঠ শ্রেণিতে অনলাইন ভর্তি কার্যক্রম আরো এক সপ্তাহ বাড়ানোর আদেশ দিয়েছেন হাইকোর্ট; ১০ বছরের উপরে যে কেউ ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে
১২:৫৩
করোনার রিপোর্ট জালিয়াতির মামলায় হাইকোর্টে ডা. সাবরীনার জামিন নামঞ্জুর
১২:২২
আওয়ামী লীগ কর্তৃত্ববাদী ও লুটপাটের দলে পরিণত হয়েছে, স্বাস্থ্য খাতে মালামাল ক্রয়সহ সবকিছুতেই পরিকল্পনা করে চুরি করছে সরকার : মির্জা ফখরুল ইসলাম আলমগীর
১২:২২
পৌরসভা নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ গণতন্ত্রের এগিয়ে যাওয়ার বার্তা বহন করে : ওবায়দুল কাদের
১০:০৭
বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়াকে আট উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল ভারত
এইমাত্র
২৮ ডিসেম্বর ২০২০
১৯:০৯
পৌরসভা নির্বাচনের ফলাফল : আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় বদিউল আলম, মানিকগঞ্জ পৌরসভায় মো. রমজান আলী, নেত্রকোনার মদনে সাইফুল ইসলাম, কুষ্টিয়ার খোকশায় তরিকুল ইসলাম তারিক, বরগুনার বেতাগীতে এ বি এম গোলাম কবির, মৌলভীবাজারের বড়লেখায় আবুল ইমাম মো. কামরান চৌধুরী, পাবনার চাটমোহরে সাখাওয়াত হোসেন সাখো, রাজশাহীর কাটাখালীতে আব্বাস আলী, ময়মনসিংহের গফরগাঁওয়ে এস এম ইকবাল হোসেন সুমন, চুয়াডাঙ্গায় জাহাঙ্গীর আলম মালিক, কুড়িগ্রামে মো. কাজিউল ইসলাম, বরিশালের উজিরপুরে মো. গিয়াস উদ্দিন ব্যাপারী ও বাকেরগঞ্জে মো. লোকমান হোসেন ডাকুয়া, পঞ্চগড়ে জাকিয়া খাতুন, ঢাকার ধামরাইয়ে গোলাম কবির, সিরাজগঞ্জের শাহজাদপুরে মনির আক্তার খান তরু লোদী, রংপুরের বদরগঞ্জে আহসানুল হক চৌধুরী ও সুনামগঞ্জের দিরাইয়ে বিশ্বজিৎ রায়; আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) হিসেবে পটুয়াখালীর কুয়াকাটায় মো. আনোয়ার হাওলাদার ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মো. ইকবাল হক; বিএনপির প্রার্থী হিসেবে রাজশাহীর পুঠিয়ায় মো. আল মামুন ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ফরিদ আহমেদ অলি; বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) হিসেবে দিনাজপুরের ফুলবাড়ীতে মাহমুদ আলম লিটন নির্বাচিত হয়েছেন
১৮:১৫
পৌর নির্বাচন সুষ্ঠু হয়েছে, ৬০ ভাগের কম ভোট পড়েনি, চালনা পৌর নির্বাচনে মেয়র পদের ফলাফল স্থগিত রাখার সিদ্ধান্ত : ইসি সচিব
১৮:১১
মানিকগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মো. রমজান আলী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন
১৭:০১
করোনায় আক্রান্ত হয়ে খুলনার চালনা পৌরসভায় বিএনপির মেয়র পদপ্রার্থী আবুল খয়ের খানের মৃত্যু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন); দুপুরে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট আব্দুল মান্নান খান
১৬:৫৭
দ্বিতীয় দফায় প্রায় ১৫০০ রোহিঙ্গা সরকারি ব্যবস্থাপনায় স্বেচ্ছায় আগামীকাল চট্টগ্রাম থেকে ভাসানচরের উদ্দেশে নৌবাহিনীর জাহাজে করে রওনা হবে : প্রধানমন্ত্রী প্রেস উইং
১৬:২৫
করোনায় ২৪ ঘণ্টায় ২৭ জনের মৃত্যু, নতুন ৯৩২ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৪:৪৭
করোনা নেগেটিভ হলেও যুক্তরাজ্য থেকে যারা আসবে, তাদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : মন্ত্রিপরিষদ সচিব
১১:৪৫
আন্তর্জাতিক সংস্থাগুলোকে রোহিঙ্গা নাগরিকদের প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির কার্যকর কৌশল অবলম্বনের আহ্বান ওবায়দুল কাদেরের
এইমাত্র
২৭ ডিসেম্বর ২০২০
১৬:৩৩
কুয়েতে গ্রেপ্তার সাংসদ পাপুলের স্ত্রী সাংসদ সেলিনা ও মেয়ে ওয়াফার জামিন মঞ্জুর

Pages