এইমাত্র
০১ জানুয়ারি ২০২১
১৫:২৬
নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু, এ নিয়ে ৭ হাজার ৫৭৬ জনের মৃত্যু, নতুন করে ৯৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৫ লাখ ১৪ হাজার ৫০০ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১২:০১
গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বছরে বর্তমান সরকারকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর; জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন
১১:৩০
কক্সবাজারের টেকনাফের সাবরাং এলাকায় দুর্বৃত্তদের গুলিতে স্থানীয় যুবলীগ নেতা ওসমান গণি নিহত
১১:৩০
নতুন বছরে দেশের রাজনীতি নেতিবাচক ধারা থেকে ইতিবাচক ধারায় ফিরে আসবে : ওবায়দুল কাদের; দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা
এইমাত্র
৩১ ডিসেম্বর ২০২০
২০:৪৪
জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ফরিদা ইয়াসমিন সভাপতি ও ইলিয়াস খান সাধারণ সম্পাদক নির্বাচিত
১৯:১৯
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে ৩৪ জন মৃত্যুর মামলায় ২৯ জনকে আসামি করে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআইডির চার্জশিট দাখিল
১৮:২৬
প্রশাসনের আশ্বাসে পাবনা জেলা বাস-ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট স্থগিত
১৮:০৩
খাগড়াছড়ির রিছাং ঝরনায় পা পিছলে পড়ে দুই পর্যটকের মৃত্যু
১৬:০১
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু, এ নিয়ে ৭ হাজার ৫৫৯ জনের মৃত্যু, নতুন করে ১ হাজার ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৫ লাখ ১৩ হাজার ৫১০ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৪:৪০
বিনাদোষে পাঁচ বছর কারাবাস করা মিরপুরের বেনারসি কারিগর আরমান বিহারিকে মুক্তির নির্দেশ হাইকোর্টের, ৩০ দিনের মধ্যে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ ও অভিযুক্ত পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ
১২:১৯
গণতন্ত্র এগিয়ে যাওয়ার পথে বিএনপির নেতিবাচক ও অতি ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিই প্রধান বাধা : ওবায়দুল কাদের
১১:২৫
করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিক্ষার্থীরা, পরিস্থিতির উন্নতি হলেই স্কুল-কলেজ খুলে দেওয়া হবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গণভবন থেকে ভার্চুয়ালি বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের কার্যক্রম উদ্বোধন, সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
এইমাত্র
৩০ ডিসেম্বর ২০২০
২০:৪৭
১৮ জানুয়ারি জাতীয় সংসদের একাদশ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
১৬:০৫
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১২৩৫ জন : স্বাস্থ্য অধিদপ্তর
১৫:৫৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের বিএনএতে বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান-২০১৮ আলফা এবং ডিইও ব্রাভো ব্যাচের শীতকালীন রাষ্ট্রপ্রতি কুচকাওয়াজে বক্তব্য দেন। ছবি : ফোকাস বাংলা
১৪:৫৭
ঢাকা দক্ষিণ সিটিতে দোকান বরাদ্দে অনিয়মের ঘটনায় সাবেক মেয়র সাঈদ খোকনসহ সাতজনের বিরুদ্ধে মামলা পিবিআইকে তদন্ত করে ৩১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ আদালতের
১৪:০০
বাংলাদেশের ইতিহাসে ‘ভোট ডাকাতিতে’ বিএনপির রেকর্ড কেউ ভাঙতে পারবে না : ওবায়দুল কাদের
১৩:৪১
মাধ্যমিকে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির তারিখ দু-একদিনের মধ্যে জানানো হবে; কোনো শ্রেণিতে পুনঃভর্তি ফি নেওয়া যাবে না : মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক
১৩:০৭
পি কে হালদারসহ পলাতক আসামিদের বক্তব্য গণমাধ্যমে প্রচারে হাইকোর্টের নিষেধাজ্ঞা
১২:৩২
জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে সরকারকে বাধ্য করাই নতুন বছরের সংকল্প : মির্জা ফখরুল ইসলাম আলমগীর
