এইমাত্র
১৭ ডিসেম্বর ২০২০
১৫:৩৩
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের মৃত্যু, এ নিয়ে ৭১৯২ জনের মৃত্যু, নতুন করে ১১৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৪ লাখ ৯৬ হাজার ৯৭৫ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১১:৪১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল বৈঠক চলছে; করোনা পরিস্থিতি মোকাবিলা করে বৈশ্বিক অর্থনীতিতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে : আশাবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার; ডিজিটাল মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধু জাদুঘর উদ্বোধন
১১:০৬
এখন পর্যন্ত দুদকের মামলার হিসাবে আড়াই হাজার কোটি টাকা অর্থপাচার হয়েছে : হাইকোর্টে দুদক; সব মিশন অর্থপাচারের তথ্য দিলে সঙ্গে সঙ্গে আদালতে দাখিল করা হবে : হাইকোর্টকে পররাষ্ট্র মন্ত্রণালয়
১০:৩১
সীমান্তে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তবে প্রাণহানি কাম্য নয় : ভারতীয় হাইকমিশনার, বাংলাদেশ-ভারতের মধ্যে সাতটি সমঝোতা স্মারক সই
এইমাত্র
১৬ ডিসেম্বর ২০২০
১৭:১৮
ভাস্কর্য ইস্যুতে কে, কী বলল তা খেয়াল না করে যেকোনো পরিস্থিতিতে সহনশীল থাকতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই জনগণ উপলব্ধি করেছে সরকার জনগণের সেবক হতে পারে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আগেই ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে : বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৫:১৭
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২৭ জনের মৃত্যু, এ নিয়ে ৭১৫৬ জনের মৃত্যু, নতুন করে ১৬৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৪ লাখ ৯৫ হাজার ৮৪১ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১১:৩১
আওয়ামী লীগ সব সময়ই জনগণের সঙ্গে প্রতারণার রাজনীতি করেছে, স্বাধীনতার চেতনাকে ধ্বংস করে দিয়েছে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর
০৯:৩৯
সাম্প্রদায়িক বিষবৃক্ষ সমূলে উৎপাটন করা হবে, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রশ্নে কারো সঙ্গে আপস নয় : ওবায়দুল কাদের
০৭:৪৯
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে সামরিক সচিবদের শ্রদ্ধা নিবেদন, জাতীয় প্যারেড গ্রাউন্ডে ৩১ বার তোপধ্বনি
এইমাত্র
১৫ ডিসেম্বর ২০২০
১৯:৪৪
বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয়; ধর্মকে রাজনীতির হাতিয়ার করবেন না, ধর্মের নামে কোনো ধরনের বিভেদ-বিশৃঙ্খলা সৃষ্টি করতে দিব না : জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা; স্বাস্থ্যবিধি মেনে বিজয় দিবস উদযাপনের আহ্বান; দেশের সব নাগরিককে প্রধানমন্ত্রীর বিজয় দিবসের শুভেচ্ছা
১৯:৩৪
তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে আগামী ১০ জানুয়ারি বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল
১৯:৩০
করোনাভাইরাস মহামারি মোকাবিলা করে সমগ্র বিশ্বের বুকে নতুন উদাহরণ সৃষ্টি করেছি, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৮:০২
গাজীপুরের ভোগড়ায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত, আহত এক
১৬:৫০
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে বরযাত্রীবাহী ট্রলারডুবি, নববধূ ও শিশুসহ পাঁচজনের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২২
১৬:৪৮
৬১ জন নারী মুক্তিযোদ্ধার (বীরাঙ্গনা) তালিকা প্রকাশ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
১৬:২৫
সতীর্থ নাসুম আহমেদকে মারতে যাওয়ার ঘটনায় ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিমকে জরিমানা করা হয়েছে
১৫:৪৭
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৪০ জনের মৃত্যু, এ নিয়ে ৭ হাজার ১২৯ জনের মৃত্যু, নতুন করে ১ হাজার ৮৭৭ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৪ লাখ ৯৪ হাজার ২০৯ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১২:৫৫
আজ সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১২:৫১
ভাস্কর্য ইস্যুতে সংবিধানের বাইরে যাবে না সরকার, নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানানোর জন্যই এই ভাস্কর্য : স্বরাষ্ট্রমন্ত্রী
১১:৩১
ফাইনালে সাকিব আল হাসানকে পাচ্ছে না জেমকন খুলনা, পারিবারিক কারণে আজই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব
