এইমাত্র
০৭ জানুয়ারি ২০২১
০৭:৪৫
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ, ভাঙচুর ও সংঘর্ষ, গুলিতে এক নারী নিহত, কয়েকজন আহত; জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন, রাজধানী ওয়াশিংটনে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি; বিক্ষোভকারীদের শান্ত হওয়ার আহ্বান ট্রাম্পের, এ ঘটনা দুঃখজনক : জো বাইডেন
এইমাত্র
০৬ জানুয়ারি ২০২১
২০:২৮
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ইংল্যান্ডের জন লুইস
১৫:৪১
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু, এ নিয়ে ৭ হাজার ৬৮৭ জনের মৃত্যু, নতুন করে ৯৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৫ লাখ ১৮ হাজার ৮৯৮ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৫:০০
রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা আরো জোরদার করা হবে, তাদের প্রত্যাবাসনে সব ধরনের চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
১২:২৬
ফারমার্স ব্যাংকের দুর্নীতি মামলায় পাঁচশ নতুন দলিল মিলেছে, দুদক কেন সেগুলো তদন্তে আনেনি, তদন্ত প্রয়োজন : হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ; রাশেদ চিশতীর জামিন বাতিল প্রশ্নে রুল শুনানি ২৪ জানুয়ারি
১১:১১
যারা বিদেশে যেতে চান, তাঁরা যেন দক্ষ কারিগর হয়ে বাইরে যেতে পারেন, সেজন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছে সরকার : আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা; করোনা পরিস্থিতিতে দেশে ফেরা অভিবাসীদের হতাশ না হয়ে আত্মকর্মসংস্থানে নিয়োজিত হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রী শেখ হাসিনার; শ্রমিক অভিবাসীদের যেন কোনো অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখতে মন্ত্রণালয়, রিক্রুটিং এজেন্সিসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান
এইমাত্র
০৫ জানুয়ারি ২০২১
১৮:১০
করোনাভাইরাসের টিকা রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা নেই : ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়
১৬:২০
সব দেশেই টিকা রপ্তানির অনুমতি আছে : টুইট বার্তায় সিরাম ইনস্টিটিউটের সিইও
১৬:২০
প্রাথমিকভাবে জিটুজি ব্যবস্থাপনায় ও পরে বাণিজ্যিক চুক্তিতে করোনার টিকা পাবে বাংলাদেশ : ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা
১৫:৫১
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু, এ নিয়ে ৭৬৭০ জনের মৃত্যু, নতুন করে ৯৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৫ লাখ ১৭ হাজার ৯২০ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৪:৪০
অস্ত্র ও মাদক মামলায় জামিন পেয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম
১৩:৫৭
৫ হাজার ৬৫৯ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে করোনার ভ্যাকসিন ক্রয়, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প একনেকে অনুমোদন
১৩:১৭
করোনার ভ্যাকসিন প্রয়োগের খসড়া নীতিমালা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, মন্ত্রণালয় অনুমোদন দিলে তা চূড়ান্ত করা হবে : স্বাস্থ্য অধিদপ্তর
১২:২১
খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি ১৯ জানুয়ারি
১১:২৮
অন্তর্বর্তীকালীন জামিন সংক্রান্ত হাইকোর্টের নির্দেশনা আপিল বিভাগে স্থগিত
১১:২৭
নারায়ণগঞ্জে মৃত কিশোরীর জীবিত ফিরে আসার ঘটনায় তিন আসামিকে মারধর ও ভয় দেখিয়ে জবানবন্দি নিয়েছে পুলিশ : হাইকোর্টে বিচার বিভাগীয় প্রতিবেদন জমা
এইমাত্র
০৪ জানুয়ারি ২০২১
২০:২৭
অক্সফোর্ডের করোনার টিকা ভারত থেকে আনতে বেক্সিমকো ফার্মাকে অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর
১৮:২৩
অক্সফোর্ডের টিকার অনুমোদনের জন্য ঔষধ প্রশাসনের কাছে আবেদন করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, অনুমোদন পেলে এক মাসের মধ্যে দেশে আনা সম্ভব হবে এই টিকা : ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন
১৮:২২
দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামেই ছাত্রলীগ অগ্রগামী ভূমিকা পালন করেছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা; ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকের আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগদান
১৭:৫৩
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে বিচারের জন্য যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের প্রক্রিয়া আটকে দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত

Pages