এইমাত্র
০৯ জানুয়ারি ২০২১
১৭:০৩
ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে বোয়িংয়ের একটি বিমান ৫৯ আরোহী নিয়ে উড্ডয়নের কিছুক্ষণ পরই নিখোঁজ
১৬:০৪
রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে প্রশিক্ষণ বিমানের দুই চাকা পাংচার, এক প্রশিক্ষণার্থী আহত
১৫:২৩
দেশে নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু, এ নিয়ে ৭ হাজার ৭৫৬ জনের মৃত্যু, নতুন করে ৬৯২ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৫ লাখ ২১ হাজার ৩৮২ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৫:০২
রাজধানীর পূর্ব নাখালপাড়ায় একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
১৪:১৪
করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে অনলাইনে তালিকা চূড়ান্ত পর্যায়ে : স্বাস্থ্য অধিদপ্তর
১২:৫৫
২০২০ সালে চার হাজার ৮৯১টি সড়ক দুর্ঘটনায় ছয় হাজার ৬৮৬ জন নিহত, আহত আট হাজার ৬০০ জন : যাত্রী কল্যাণ সমিতি
এইমাত্র
০৮ জানুয়ারি ২০২১
১৭:৫৯
বিকৃত যৌনাচারে অতিরিক্ত রক্তক্ষরণে শিক্ষার্থীর মৃত্যু : ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান
১৭:৪৮
পু‌লি‌শের অনু‌রো‌ধে পি কে হালদা‌রের বিরু‌দ্ধে আজ রেড নো‌টিশ জারি ক‌রে‌ছে ইন্টার‌পোল : পু‌লিশ সদর দপ্তর
১৭:০৭
রাজধানীর কলাবাগানে মাস্টারমাইন্ড স্কুলের ছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামি দিহান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন
১৬:৪২
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে সাত হাজার ৭৩৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো ৭৮৫ জন আক্রান্ত হয়েছে
এইমাত্র
০৭ জানুয়ারি ২০২১
২০:০৪
দুর্নীতিবাজ যে দলেরই হোক আর যত শক্তিশালীই হোক, তাদের ছাড় দেওয়া হচ্ছে না এবং হবে না : জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৯:৩০
টানা তৃতীয় মেয়াদে সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৮:৫৭
ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা আবাহনীকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস
১৬:২৬
আগামী জুন মাসের পর আইএমইআই নম্বর ছাড়া অবৈধভাবে দেশে আসা কোনো মোবাইল ফোন সেট ব্যবহার করা যাবে না : বিটিআরসির চেয়ারম্যান
১৫:৩৩
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু, এ নিয়ে ৭৭১৮ জনের মৃত্যু, নতুন করে ১০০৭ জন করোনাভাইরাসে আক্রান্ত, এ নিয়ে মোট ৫ লাখ ১৯ হাজার ৯০৫ জন আক্রান্ত : স্বাস্থ্য অধিদপ্তর
১৪:৫১
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে জো বাইডেনকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট এবং কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস
১৪:১৩
ঢাকা মেডিকেলের আইসিইউতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
১৩:১৮
নিজেদের জনগণের জন্য আগে ব্যবহার হবে করোনা ভ্যাকসিন, তারপর সিরাম ইনস্টিটিউট কতটা উৎপাদন করতে পারে তার ওপর রপ্তানি নির্ভর করছে, এক্ষেত্রে বাংলাদেশসহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোও গুরুত্ব পাবে : ভারতীয় হাইকমিশনার
১২:১৮
সরকারের বর্তমান মেয়াদে দুই বছর পূর্তি উপলক্ষে সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১১:৪৭
ঢাকায় চলে এসেছেন বাংলাদেশ দলের নতুন ব্যাটিং কোচ জন লুইস

Pages