Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:৩৫, ৩০ নভেম্বর ২০২৬
আপডেট: ০৪:৩৬, ৩০ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:৩৫, ৩০ নভেম্বর ২০২৬
আপডেট: ০৪:৩৬, ৩০ নভেম্বর ২০২৬
আরও খবর
প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থানের বিশাল সম্ভাবনা রয়েছে : ভূমিমন্ত্রী
কৃষি রূপান্তরে ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা সরকারের
উন্নয়নের ধারা বাধাগ্রস্ত করে দেশকে অন্ধকারে নেওয়ার চেষ্টা চলছে : শরীফুল আলম
প্রাণিসম্পদকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
মৎস্য উৎপাদন ও রপ্তানি বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর

প্রাণিসম্পদ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকার পদক্ষেপ নিয়েছে : প্রতিমন্ত্রী টুকু

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:৩৫, ৩০ নভেম্বর ২০২৬
আপডেট: ০৪:৩৬, ৩০ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:৩৫, ৩০ নভেম্বর ২০২৬
আপডেট: ০৪:৩৬, ৩০ নভেম্বর ২০২৬
ছবি : বাসস

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং এ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। 

তিনি বলেন, এ খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশীয়ভাবে ভ্যাকসিন উৎপাদন বৃদ্ধি, খামারিদের কৃষক কার্ডের আওতায় আনা এবং কৃষি খাতের মতো সহজ শর্তে ঋণসুবিধা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন (পুরাতন বাণিজ্য মেলার) মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাণিসম্পদ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। এর প্রতিফলন দেখা গেছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং প্রদর্শনীর প্রতিটি স্টল পরিদর্শনের মধ্য দিয়ে। প্রধানমন্ত্রীর এই অংশগ্রহণ খামারি ও উদ্যোক্তাদের উৎসাহিত করেছে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে সরকার কাজ করে যাচ্ছে। প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে অর্থনৈতিক কর্মকাণ্ডের সুফল পৌঁছে দেওয়া এবং খামারিদের স্বাবলম্বী করার মাধ্যমে এ খাত গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও এ খাতের উন্নয়নে কাজ করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এ খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

প্রাণিসম্পদ খাতের অন্যতম চ্যালেঞ্জ হিসেবে ভ্যাকসিন আমদানিনির্ভরতার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ব্যবহৃত ভ্যাকসিনের মাত্র ১৫ শতাংশ স্থানীয়ভাবে উৎপাদিত হয়। বাকি ৮৫ শতাংশ আমদানি করতে হয়। এ নির্ভরতা কমিয়ে ভ্যাকসিন উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কোরবানির পশু ব্যবস্থাপনায় সরকারের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, সরকারের মূল্যায়নে দেশে পর্যাপ্ত গবাদিপশু থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর অবৈধ পথে পশু আমদানি বন্ধে পদক্ষেপ নেওয়া হয়। এর ফলে দেশীয় পশু দিয়েই কোরবানির চাহিদা পূরণ করা সম্ভব হয়েছে। এ উদ্যোগে দেশীয় খামারিরা উৎসাহিত হয়েছেন এবং তাদের উৎপাদিত পশুর ন্যায্য বাজার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রাণিসম্পদ খাত এখন রপ্তানির সম্ভাবনাও তৈরি করছে। দেশের উৎপাদিত মাংসের গুণগত মান ও স্বাদ আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতা অর্জনের সক্ষমতা রাখে। যথাযথ মান নিয়ন্ত্রণ, উৎপাদন ব্যবস্থার উন্নয়ন এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা গেলে এ খাত থেকে রপ্তানি আয় বাড়ানো সম্ভব হবে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দেশপ্রেম ধারণ করে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের অগ্রগতির প্রশ্নে জাতীয় ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুল লতিফ।

পরে মূল্যায়ন কমিটির প্রদত্ত ফলাফলের ভিত্তিতে ১২ ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। 

ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে দেশীয় জাত প্রদর্শনী জোন, ছাগল ভেড়া প্রদর্শনী জোন, সংকর জাতের গাভী প্রদর্শনী জোন, প্রাণিজ পণ্য রপ্তানি প্রদর্শনী জোন, পোষা পাখি প্রদর্শনী জোন, প্রাণিজ আমিষ উৎসব প্রদর্শনী জোন, প্রাণিস্বাস্থ্য সেবা প্রদর্শনী জোন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহের প্রদর্শনী জোন, সংকর জাতের ষাঁড় পশু প্রদর্শনী জোন, পোল্ট্রি প্রদর্শনী জোন, প্রাণিসম্পদ প্রযুক্তি উন্নয়ন প্রদর্শনী ও পোষা প্রাণী প্রদর্শনী জোন।

সুলতান সালাউদ্দিন টুকু প্রতিমন্ত্রী প্রাণিসম্পদ

সংশ্লিষ্ট সংবাদ: সুলতান সালাউদ্দিন টুকু

২০ নভেম্বর ২০২৬
খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে : সুলতান সালাউদ্দিন টুকু
১৭ সেপ্টেম্বর ২০২৬
নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধ করতে হবে : মৎস্য প্রতিমন্ত্রী
১০ সেপ্টেম্বর ২০২৬
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে দাম যৌক্তিক পর্যায়ে রাখতে হবে : মৎস্য প্রতিমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাজধানী থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন গ্রেপ্তার
  2. এনআইডি সংশোধনের নামে অনলাইন প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
  3. ডাক বিভাগে বিভিন্ন গ্রেডে বড় নিয়োগ, আবেদন করতে পারবেন যারা
  4. ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকলে হাসিনাকে হস্তান্তর প্রক্রিয়া ত্বরান্বিত করা সম্ভব : শামা ওবায়েদ
  5. জামালপুরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
  6. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x