ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘণ্টায় ডিএমপির ২৪০৪ মামলা
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ২৪০৪টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৪টি বাস, ১টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ১৮টি মোটরসাইকেলসহ মোট ৭৮টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৪টি বাস, ২টি ট্রাক, ০১টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৬৪টি মোটরসাইকেলসহ মোট ১২৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৪টি বাস, ২টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৬৬টি সিএনজি ও ১৫৮টি মোটরসাইকেলসহ মোট ৩০৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১১টি বাস, ১৪টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও মোট ১৯৩টি মামলা হয়েছে।
অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৪টি সিএনজি ও ৩৫টি মোটরসাইকেলসহ মোট ৮৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪টি বাস, ৬টি ট্রাক, ১৫টি ক্যাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ১৩৪টি মোটরসাইকেলসহ মোট ২১৮টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৯টি বাস, ১১টি ট্রাক, ১৯টি ক্যাভার্ডভ্যান, ১৪৩টি সিএনজি ও ২৩৩ টি মোটরসাইকেলসহ মোট ৫৯৮টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪৬ টি বাস, ১২টি ট্রাক, ৪৩ টি কাভার্ডভ্যান, ১৩০টি সিএনজি ও ৩১৪টি মোটরসাইকেলসহ মোট ৮০১টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৫৬১টি গাড়ি ডাম্পিং ও ৭৫৫টি গাড়ি রেকার করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক