রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহার
জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো
মেজর জেনারেল মো. জাহাংগীর আলমকে রাষ্ট্রদূতের পদ থেকে প্রত্যাহার করে বাংলাদেশ সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মো. নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, মেজর জেনারেল মো. জাহাংগীর আলমকে বর্তমান প্রেষণ পদ (পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রদূত) থেকে প্রত্যাবর্তনপূর্বক তার চাকরি সংশ্লিষ্ট বিভাগে (সশস্ত্র বাহিনী বিভাগ) ন্যস্ত করা হলো।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক