কাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
ঢাকা জেলার ধামরাই ডিআরএস-এর মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণ কাজের জন্য আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) থেকে কিছু এলাকায় মোট ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ রোববার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে তিতাস এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত মানিকগঞ্জ সদর, ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাটুরিয়া, শিবালয় এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
এছাড়া, আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক