Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৪৫, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:৪৫, ২২ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৪৫, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:৪৫, ২২ নভেম্বর ২০২৬
আরও খবর
কুড়িগ্রামে বিপুল ভারতীয় অলিভ অয়েল জব্দ
ধানবোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫
কুড়িগ্রামে দুর্যোগ প্রশমন মহড়া
ওমরাহ পালনে গিয়ে হামলায় নিহত নাসরুল্লাহ, বাবাকে হারিয়ে দিশেহারা তিন সন্তান
কুড়িগ্রামে ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

শুষ্ক মৌসুমেও দুধকুমার নদে ভাঙন, দিশেহারা দুই পাড়ের মানুষ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৪৫, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:৪৫, ২২ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৪৫, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:৪৫, ২২ নভেম্বর ২০২৬
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে দুধকুমার নদে আকস্মিক ভাঙন। ছবি : বাসস

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে দুধকুমার নদে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে। শুষ্ক মৌসুমে ভাঙনের ফলে দিশেহারা হয়ে পড়েছে দুধকুমারের দুই পাড়ের মানুষ। এ পরিস্থিতি মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কাছে স্থানীয় বাসিন্দারা পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন।

নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের দুটি ওয়ার্ডের কাঠগিরি, হাজীপাড়া ও কালাবাগানসহ আশপাশের এলাকায় নদীভাঙনে বসতভিটা ও ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে। হুমকির মুখে পড়েছে মসজিদ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় ও বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। এতে নদী তীরবর্তী কয়েক শত পরিবার চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বর্ষা মৌসুমে দুধকুমার নদের ভাঙনে ওই এলাকার শতাধিক পরিবার বসতভিটা হারিয়ে বাস্তুচ্যুত হয়। ভিটেমাটি হারিয়ে অনেক পরিবার নদীর বাঁধে কিংবা অন্যের জমিতে আশ্রয় নেয়। বর্ষা শেষ হলেও ভাঙন বন্ধ হয়নি। শুষ্ক মৌসুমে নতুন করে ভাঙন শুরু হওয়ায় এসব পরিবারের শেষ আশ্রয়টুকুও এখন হুমকির মুখে পড়েছে।

কাঠগিরি এলাকার ষাটোর্ধ্ব নারী কমলা বেগম বলেন, গত বর্ষায় নদীভাঙনে তার বসতভিটা বিলীন হয়ে যায়। পরে অন্যের জমিতে আশ্রয় নেন তিনি। কিন্তু বর্তমানে সেই জমির কাছেও নদীভাঙন শুরু হয়েছে। এতে নতুন করে আশ্রয় হারানোর শঙ্কায় রয়েছেন তিনি।

কমলা বেগম বলেন, নদী আমার সব কেড়ে নিয়েছে। এখন অন্যের জমিতে কোনোমতে থাকি। এবার এই জায়গাটুকুও ভাঙনে বিলীন হয়ে গেলে থাকার কোনো জায়গা থাকবে না।

একই এলাকার খোদেজা বেগম বলেন, দুধকুমার নদের ভাঙনে এ পর্যন্ত পাঁচ থেকে ছয়বার তার বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। এক চর থেকে অন্য চরে গিয়ে বারবার বসতি গড়েছেন। এভাবে জমিজমা ও ঘরবাড়ি হারিয়ে তিনি এখন প্রায় নিঃস্ব। বর্তমানে অন্যের জমিতে আশ্রয় নিয়েছেন। কিন্তু সেই জায়গাটিও নদীর কাছে চলে এসেছে। এবার সেটি বিলীন হলে তার আশ্রয়ের আর কোনো জায়গা থাকবে না।

স্থানীয় বাসিন্দা নুর জামাল হোসেন বলেন, গত বর্ষা মৌসুমে নদীভাঙনে এলাকার অনেক ফসলি জমি, সুপারি বাগান, বসতভিটা ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। বর্ষা শেষ হলেও শুষ্ক মৌসুমে একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে নতুন করে আতঙ্কিত হয়ে পড়েছেন নদী তীরের মানুষ। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানানো হয়েছে। আশা করছি এলাকাবাসীর দুর্ভোগের কথা ভেবে কর্তৃপক্ষ দ্রুত ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। 

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত নদীতীর সংরক্ষণের উদ্যোগ নেওয়া না হলে কাঠগিরি, হাজীপাড়া ও কালাবাগান এলাকায় আরও বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হবে। পাশাপাশি ঝুঁকির মুখে থাকা মসজিদ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় ও বাজারও রক্ষা পাবে না।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, আমি ভাঙনকবলিত এলাকার খোঁজখবর নিয়েছি। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুড়িগ্রাম দুধকুমার নদ নদ, নদী ভাঙন দিশেহারা

সংশ্লিষ্ট সংবাদ: কুড়িগ্রাম

৫ ঘন্টা আগে
কুড়িগ্রামে বিপুল ভারতীয় অলিভ অয়েল জব্দ
১৪ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে দুর্যোগ প্রশমন মহড়া
০৩ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাদিক কায়েমের বাড়িতে হামলায় জামায়াত আমিরের নিন্দা
  2. ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
  3. বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র 
  4. বৃষ্টি কবে কমবে, ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা
  6. ২০২৫ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠান ছিল মায়ের জীবনের শেষ অনুষ্ঠান : প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x