Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
খালিদ হাসান, বগুড়া (শিবগঞ্জ-সোনাতলা)
১৭:০০, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:০৪, ২১ নভেম্বর ২০২৬
খালিদ হাসান, বগুড়া (শিবগঞ্জ-সোনাতলা)
১৭:০০, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:০৪, ২১ নভেম্বর ২০২৬
আরও খবর
আ.লীগকে নিষিদ্ধ করতে প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে সংবিধান সংশোধন : শাহে আলম
আমাদের কারও দেশের বাইরে কোনো ঠিকানা নেই : প্রতিমন্ত্রী শাহে আলম
সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে : এলজিআরডি প্রতিমন্ত্রী
কক্সবাজারে আধুনিক মৎস্য অবতরণকেন্দ্র নির্মাণ কাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু
‘প্রকৌশলীকে উপহার দেয়া ঘুষ নয়’ মন্তব্য দুর্নীতিকে প্রশ্রয়: জামায়াত

স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার : শাহে আলম

খালিদ হাসান, বগুড়া (শিবগঞ্জ-সোনাতলা)
১৭:০০, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:০৪, ২১ নভেম্বর ২০২৬
খালিদ হাসান, বগুড়া (শিবগঞ্জ-সোনাতলা)
১৭:০০, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:০৪, ২১ নভেম্বর ২০২৬
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ শনিবার বগুড়ার শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রের সভাকক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি : এনটিভি

কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর পাশাপাশি বাজারের চাহিদা বিবেচনায় নিয়ে ফসল উৎপাদনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদন হলে কৃষককে লোকসানের মুখে পড়তে হয়। তাই পরিকল্পিত ও আধুনিক কৃষিব্যবস্থাপনার মাধ্যমে দেশের চাহিদা পূরণের পাশাপাশি কৃষিপণ্য রপ্তানির দিকেও নজর দিতে হবে।

আজ শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় বগুড়ার শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রের সভাকক্ষে মসলা ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশলবিষয়ক কৃষক প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহে আলম এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, পেঁয়াজের ক্ষেত্রে বাংলাদেশকে এখন আর আগের মতো আমদানির ওপর নির্ভর করতে হয় না। যেসব পণ্যের জন্য অন্য দেশের ওপর নির্ভর করতে হয়, সেগুলো দেশেই উৎপাদনের সক্ষমতা গড়ে তুলতে চায় সরকার। নিজেদের প্রয়োজনীয় পণ্য নিজেরাই উৎপাদন করতে হবে।

লবণে আয়োডিন মেশানোর জন্য ভারত থেকে আয়োডিন আমদানি করতে হয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ খাতে বছরে প্রায় ১০০ কোটি টাকা ব্যয় হয়। আমদানিনির্ভরতা কমিয়ে দেশে আয়োডিন উৎপাদনের লক্ষ্যে তিনি ব্যক্তিগত উদ্যোগে একটি কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছেন। দেশের প্রয়োজন মেটাতে বিদেশের ওপর নির্ভরশীল না হয়ে নিজেদের উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে বলে তিনি মন্তব্য করেন।

কৃষকদের অবদানের কথা তুলে ধরে মীর শাহে আলম বলেন, দেশের খাদ্যচাহিদা পূরণের পাশাপাশি কৃষিপণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে। এর পেছনে কৃষকদের শ্রম ও অবদান সবচেয়ে বেশি। কৃষির উন্নয়নে তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা জরুরি। তিনি আরও ঘোষণা করেন, বগুড়া-২ আসনের সব কৃষিজমির মাটি বিনা মূল্যে পরীক্ষার ব্যবস্থা করা হবে এবং এ জন্য রাজস্ব খাত থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। মাটি পরীক্ষার মাধ্যমে জমির প্রকৃত পুষ্টি চাহিদা নিরূপণ করা সম্ভব হলে কৃষকেরা প্রয়োজন অনুযায়ী সার ব্যবহার করতে পারবেন এবং এতে উৎপাদন খরচ কমবে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মুহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. গোলাম হাফিজ, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক, শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাসুদ আলম এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপসী বিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত, শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ কৃষি বিভাগের কর্মকর্তা, গবেষক, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন এলাকার কৃষকেরা।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম কৃষি উৎপাদন বগুড়া

সংশ্লিষ্ট সংবাদ: প্রতিমন্ত্রী

২১ নভেম্বর ২০২৬
আ.লীগকে নিষিদ্ধ করতে প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে সংবিধান সংশোধন : শাহে আলম
১২ নভেম্বর ২০২৬
‘প্রকৌশলীকে উপহার দেয়া ঘুষ নয়’ মন্তব্য দুর্নীতিকে প্রশ্রয়: জামায়াত
১২ নভেম্বর ২০২৬
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অনুদানভিত্তিক অর্থায়ন জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা
  2. শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা, দায়িত্ব পেলেন যারা
  3. শীতে হাটহাজারীর ঐতিহ্যবাহী চালের জিলাপির কদর বেড়েছে
  4. ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি
  5. পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন
  6. বৈশাখী টিভির ডিএমডি টিপু আলম গ্রেপ্তার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x