Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এম. মুনীর চৌধুরী, নড়াইল
২১:৪৫, ২০ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:৪৭, ২০ নভেম্বর ২০২৬
এম. মুনীর চৌধুরী, নড়াইল
২১:৪৫, ২০ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:৪৭, ২০ নভেম্বর ২০২৬
আরও খবর
আ.লীগ রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না : রিজভী
নড়াইলে নিহত ২ বিএনপিনেতার বাড়িতে শোকের মাতম
যশোরে বিএনপিনেতাকে কুপিয়ে হত্যা, আটক ১
১২০ বছরের ঐতিহ্যবাহী মেলায় নৌকাবাইচ
প্রেমে বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ

স্বামীকে হারিয়ে পাগলপ্রায় নিহত বিএনপিনেতার স্ত্রী

এম. মুনীর চৌধুরী, নড়াইল
২১:৪৫, ২০ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:৪৭, ২০ নভেম্বর ২০২৬
এম. মুনীর চৌধুরী, নড়াইল
২১:৪৫, ২০ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:৪৭, ২০ নভেম্বর ২০২৬
কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যার স্ত্রী রিমা বেগম। ছবি : এনটিভি

১০ বছরের সংসার করে আমি বিধবা হয়ে গেলাম। এখন আমি কী করব? আট বছরের একমাত্র ছেলে সন্তানকে নিয়ে কোথায় যাব? প্রধানমন্ত্রীর কাছে আমার স্বামী হত্যার বিচার চাই। সংসারে একমাত্র উর্পাজনক্ষম ব্যক্তি ছিল আমার স্বামী। শো-রুমে চাকরি করে মাসে ১০ হাজার টাকা বেতন পেত। এভাবেই আহাজারি করছিলেন কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যার স্ত্রী রিমা বেগম। 

আওয়ামী লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গত বুধবার (১৮ নভেম্বর) নড়াইলের কালিয়া উপজেলা সদরের বেন্দারচর এলাকায় কৃষকদলনেতা শাহীন মোল্যাকে কুপিয়ে হত্যা কন বলে অভিযোগ পাওয়া গেছে।

এই হামলায় প্রাণ হারিয়েছেন জাসাসের কালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল মোল্যাও। এখন দুই পরিবারেই চলছে শোকের মাতম। কেউ যেন কাউকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না।

নিহত কৃষকদল নেতা শাহীন মোল্যার বাবা নিছার উদ্দিন মোল্যা বলেন, যারা আমার ছেলেটা মেরেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এখন আমার বয়স ৭০ বছরের বেশি। ছেলেটাই ছিল আমাদের একমাত্র আয়ের উৎস। 

নিহত জাসাস নেতা সোহেল মোল্যার বড় ভাই বলেন, আমার ভাইয়ের অপরাধ কী ছিল। নিঃস্ব হয়ে গেলাম। আমরা তো বিএনপির কর্মসূচিতে গিয়েছিলাম। আমার নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাকে বলতে চাই, আমার মতো ভাই যেন কেউ না হারায়।

বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে উদ্দেশ্য করে সোহেল মোল্যার বড় ভাই বলেন, ভাই এখন আপনি মন্ত্রী। আপনার সঙ্গে জেল খেটেছি। ভাই আপনি আমাদের ভুলে যাইয়েন না। এভাবেই আহাজারি করে ছোট ভাই সোহেল হত্যাকাণ্ডের বর্ণনা দিচ্ছিলেন বড় ভাই।  

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়া উপজেলা মডেল মসজিদ চত্বরে কৃষকদল নেতা শাহিন ও জাসাস নেতা সোহলের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা পরিষদ প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। 

এ ব্যাপারে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, শাহিন ও সোহেল হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে।  শুক্রবার বিকেল পর্যন্ত মামলা হয়নি। 

দলীয় সূত্রে জানা যায়, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ১৮ নভেম্বর বিকেলে মোটরসাইকেলযোগে মিছিল বের করে। মিছিলটি কালিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সন্ধ্যায় বেন্দারচর এলাকায় গেলে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় শাহিন ও সোহেল মোল্যাকে কুপিয়ে জখম করা হয়। উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তারা মারা যান।

বিএনপিনেতা স্বামী হারিয়েছে স্ত্রী নড়াইল

সংশ্লিষ্ট সংবাদ: বিএনপিনেতা

২৪ অক্টোবর ২০২৬
বিএনপিনেতা হত্যায় দেবরকে দায়ী করে নিহতের স্ত্রীর সংবাদ সম্মেলন
২৩ অক্টোবর ২০২৬
বিএনপিনেতা জাহাঙ্গীর হত্যা: প্রধান আসামির ফোনালাপে আপন ভাইয়ের সম্পৃক্ততার অভিযোগ
২৭ আগস্ট ২০২৬
‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া বিএনপিনেতাকে শোকজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিক্ষুব্ধ বঙ্গোপসাগর, ধেয়ে আসছে ঘূর্ণিঝড়
  2. টানা বৃষ্টিতে বাজারে কমেছে সবজির দাম, লোকসানের মুখে ব্যবসায়ীরা
  3. খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে : সুলতান সালাউদ্দিন টুকু
  4. আইসিজের রায়ে রোহিঙ্গা ক্যাম্পে ঈদের আমেজ
  5. আজ থেকে গোপালগঞ্জ যাচ্ছে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস, কালুখালীই শেষ স্টেশন
  6. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানা গেল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x