Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:০৫, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:৩৫, ১৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:০৫, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:৩৫, ১৮ নভেম্বর ২০২৬
আরও খবর
দলীয় সংসদ সদস্যদের নিজ এলাকায় গিয়ে অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
শিক্ষার্থীদের একাধিক ভাষায় দক্ষতা অর্জনের আহ্বান প্রধানমন্ত্রীর
মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর চিন্তাভাবনা করছে সরকার
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী
রাজধানীর আরও ৫০ স্থানে বসানো হবে এআই সিগন্যাল : প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৫০০ শয্যা বাড়ানো হয়েছে : প্রধানমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:০৫, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:৩৫, ১৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:০৫, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:৩৫, ১৮ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার জাতীয় সংসদে চলতি অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। ছবি : পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে গত কয়েক মাসে বিভিন্ন হাসপাতালে নতুন করে প্রায় ৩ হাজার ৫০০ শয্যা যুক্ত করা হয়েছে। তিনি বলেন, দেশের হাসপাতালগুলোতে শয্যাসংকটের কারণে বিপুল রোগীকে বারান্দাসহ বিভিন্ন স্থানে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, দেশে এ ধরনের রোগীর সংখ্যা প্রায় ৪০ লাখ, যা অত্যন্ত দুঃখজনক ও কষ্টকর।

আজ বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে চলতি অধিবেশনের সমাপনী দিনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদিনের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তারেক রহমান এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের অর্থনীতি বর্তমানে নানা সংকটের মধ্য দিয়ে গেলেও সরকার স্বাস্থ্যসেবার উন্নয়ন ও সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। সীমিত সম্পদ ও অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও গত কয়েক মাসে দেশের হাসপাতালগুলোতে প্রায় ৩ হাজার ৫০০ শয্যা বাড়ানো সম্ভব হয়েছে।’

তারেক রহমান বলেন, ‘জনগণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং হাসপাতালগুলোতে রোগীদের ভোগান্তি কমাতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

এদিকে, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় হাসপাতাল নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশনা দেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রশ্নে এ বি এম মোশাররফ হোসেন বলেন, তার নির্বাচনি এলাকার রাঙ্গাবালী উপজেলায় প্রায় চার লাখ মানুষের বসবাস হলেও সেখানে কোনো সরকারি হাসপাতাল নেই। ফলে স্থানীয় বাসিন্দাদের জরুরি চিকিৎসাসেবা পেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ বি এম মোশাররফ হোসেন সম্প্রতি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মিজান নানুর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর বিষয়টি উল্লেখ করে বলেন, উপজেলায় হাসপাতাল না থাকায় স্থানীয় বাসিন্দারা সময়মতো জরুরি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এ অবস্থায় রাঙ্গাবালীতে দ্রুত হাসপাতাল নির্মাণে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ কামনা করেন এ বি এম মোশাররফ হোসেন।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি জানতে চেয়েছেন, এ বিষয়ে আমি কোনো পদক্ষেপ গ্রহণ করব কি না। প্রধানমন্ত্রী হিসেবে সরাসরি আমি পদক্ষেপ নিতে পারব না। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে করতে হবে। তবে স্বাস্থ্যমন্ত্রী দায়িত্বে ফিরলে তাকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারি, যাতে দ্রুত কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা সম্ভব হয়।’

তারেক রহমান বলেন, ‘রাঙ্গাবালীর মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমান

সংশ্লিষ্ট সংবাদ: প্রধানমন্ত্রী

১৯ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সফরের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
২৬ মিনিট আগে
দলীয় সংসদ সদস্যদের নিজ এলাকায় গিয়ে অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
১ ঘন্টা আগে
শিক্ষার্থীদের একাধিক ভাষায় দক্ষতা অর্জনের আহ্বান প্রধানমন্ত্রীর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাসভবনে আগুন
  2. দুই বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু
  3. আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  4. কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা-কর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত
  5. রাষ্ট্রের স্বার্থে কখনও আপস করেননি মওলানা ভাসানী: রিজভী
  6. কামড় খেয়ে জীবিত সাপ নিয়ে হাসপাতালে যুবক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x