জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী
জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। আজ বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন শুরু হবে।
জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরের সই করা ওই আমন্ত্রণপত্রে বলা হয়, সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

নিজস্ব প্রতিবেদক