Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
শ. ম সাজু, রাজশাহী
২০:৪৫, ১৭ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:৪৭, ১৭ নভেম্বর ২০২৬
শ. ম সাজু, রাজশাহী
২০:৪৫, ১৭ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:৪৭, ১৭ নভেম্বর ২০২৬
আরও খবর
সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ
রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, নথি সংগ্রহ
২৮ নভেম্বর রাজশাহী যাচ্ছেন মিজানুর রহমান আজহারী
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আ.লীগ : রিজভী
রাজশাহীতে বেড়েছে শীতের অনুভূতি, ঘন কুয়াশায় ঢেকেছে নগরী

ককটেল আর গাড়িতে আগুন দিয়ে পথ রুদ্ধ করা যাবে না: রিজভী

শ. ম সাজু, রাজশাহী
২০:৪৫, ১৭ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:৪৭, ১৭ নভেম্বর ২০২৬
শ. ম সাজু, রাজশাহী
২০:৪৫, ১৭ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:৪৭, ১৭ নভেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: এনটিভি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রক্তপিপাসু। জুলাইয়ে তাজা রক্ত ঝরিয়েছে। ১৪০০ মানুষকে খুন করেছে। কিন্তু কোনো অনুশোচনা নেই। বিভিন্ন বার্তা, অডিও বার্তা দিয়ে হত্যা, জ্বালাও-পোড়াওয়ের নির্দেশ দিচ্ছে তাদের নেতারা মন্ত্রীরা।

তিনি বলেন, গণতন্ত্রের যে পথ চলা শুরু হয়েছে, তা কয়েকটি ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন আর পুলিশ বক্সে আগুন দিয়ে তার পথ চলা রুদ্ধ করা যাবে না।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ‎রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম।

রুহুল কবির রিজভী বলেন, নিজের দেশের মানুষের সম্পদ লুট করতে যারা দ্বিধা করেনি, সেই স্বর্গরাজ্যে তারা ফেরত আসার জন্য রক্তাক্ত পথ অবলম্বন করছে। তারা গলি থেকে, বিভিন্ন রাস্তা থেকে, গোপন অন্ধকার থেকে কোথাও ককটেল মারছে, কোথাও বাসে আগুন লাগিয়ে দিচ্ছে, কোথাও পুলিশের বক্সের মধ্যে আগুন ধরাচ্ছে। এ ধরণের অরাজকতা ও নৈরাজ্য তৈরি করার তারা চেষ্টা করছে। অন্যায্য কোন শক্তি কখনই জনগণের শক্তির সাথে টিকে থাকতে পারে না, টিকবে না। বর্তমান সরকার জনগণের সমর্থিত সরকার, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার। গণতন্দ্রের যে পথচলা শুরু হয়েছে, সেটা কয়েকটা ককটেল বিস্ফোরণ দিয়ে, আর দুয়েকটা গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে এই পথচলাকে রুদ্ধ করতে পারবে না। এখন সবাই স্বাধীনভাবে কথা বলতে পারে, ভিন্নমত প্রকাশের জন্য কেউ গুম হয় না, কেউ ক্রসফায়ারের শিকার হয় না, কেউ সরকারের সমালোচনা করলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা হয় না। এই গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্যই ১৭ বছর সংগ্রাম করেছে বিএনপিসহ বিভিন্ন গণতন্ত্রমনা রাজনৈতিক দল।  

এর আগে মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় রিজভী বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের কাছে ভারত হচ্ছে প্রশ্রয়ের জায়গা, আনন্দের জায়গা, নিরাপত্তার জায়গা। তারা নিজের দেশকে নিরাপত্তার জায়গা মনে করে না। এ কারণে শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, বাকশালের একটি অংশই ১৫ আগস্ট ঘটিয়ে শেখ মুজিবসহ অন্যান্যদের হত্যা করেছিল। তিনি বলেন, ৭১ এর অরক্ষিত স্বাধীনতা ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মাধ্যমে সুরক্ষিত হয়েছিল। ১৭ বছর আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে লড়াইয়ের মূল চেতনা ছিলো ৭ নভেম্বরের চেতনা। যখনই দেশ বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছে, তখনই ৭ নভেম্বরের চেতনায় মানুষ উদ্বুদ্ধ হয়ে জেগে উঠেছে। রিজভী বলেন, বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে ভিন্নমত দমন করার পাশাপাশি বাক স্বাধীনতা কেড়ে নিয়ে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল।

রিজভী বলেন, ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র ও বাকস্বাধীনতা ফিরে এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাঙালি জাতি নতুন করে নিরাপত্তা ও স্বাধীনতা পেয়েছিল। তিনি বাংলাদেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ এনে দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও ৭ নভেম্বরের চেতনা আমাদের মূল অনুপ্রেরণা। সিপাহী-জনতার বিপ্লবের চেতনা এবং জাতীয়তাবাদী দর্শনেই এ দেশের সাধারণ শিক্ষার্থীরা সবসময় উজ্জীবিত হয়েছে। এজন্য দেশে যখনই অন্যায় জুলুম অত্যাচার, নির্যাতন ও ফ্যাসিবাদী শাসন কায়েম করতে চেয়েছে তখনই এই ছাত্র জনতা তা প্রতিরোধ করেছে।

ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া আবু সাঈদ, মীর মুগ্ধ, ফাইয়াজ, ওয়াসিম আকরামসহ বীর শহীদদের স্মরণ করে রিজভী বলেন, যারা ন্যায়ের জন্য এবং দেশের স্বাধীনতা রক্ষার জন্য লড়াই করে শহীদ হন, তারা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকেন। তাদের কখনো মৃত্যু হয় না। তাদের এই আত্মত্যাগ প্রমাণ করে—এই দেশ কোনো একনায়ক বা ফ্যাসিস্টদের জন্য নয়, এটি একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করে দিল্লির কাছে মাথা নত করা হয়েছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার জনগণের অধিকার কেড়ে নিয়ে একনায়কতন্ত্র কায়েম করেছিল। কিন্তু দেশের মুক্তিকামী ছাত্রসমাজ তা মেনে নেয়নি। কোটা সংস্কার আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রধানমন্ত্রী কর্তৃক শিক্ষার্থীদের ‘রাজাকারের নাতিপুতি’ হিসেবে অভিহিত করার প্রতিবাদে পুরো দেশ জেগে উঠেছিল। হাসিনাকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছিল।

রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আমরি মীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিমন আলীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি তৌহিদুর রহমান আওয়াল। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, ড্যাবের কেন্দ্রীয় সহসভাপতি ডা. মোফাখখারুল ইসলাম, রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা.ওয়াসিম হোসেন, সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি ও রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম।

রাজশাহী রুহুল কবির রিজভী অনুশোচনা শেখ হাসিনা

সংশ্লিষ্ট সংবাদ: রাজশাহী

১৯ নভেম্বর ২০২৬
২৮ নভেম্বর রাজশাহী যাচ্ছেন মিজানুর রহমান আজহারী
১৮ নভেম্বর ২০২৬
রাজশাহীতে বেড়েছে শীতের অনুভূতি, ঘন কুয়াশায় ঢেকেছে নগরী
০৬ নভেম্বর ২০২৬
এইচএসসিতে হতাশাজনক ফল, রাজশাহী বোর্ডের ৭৮ কলেজকে শোকজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আজ থেকে গোপালগঞ্জ যাচ্ছে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস, কালুখালীই শেষ স্টেশন
  2. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানা গেল
  3. কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি
  4. ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আগামীকাল
  6. পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x