Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:৪৫, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:৫১, ১৬ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:৪৫, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:৫১, ১৬ নভেম্বর ২০২৬
আরও খবর
কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ
শেখ হাসিনার পুনর্বিচারের আইনগত সুযোগ নেই : চিফ প্রসিকিউটর
বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তুরস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের : আইনমন্ত্রী
শেখ হাসিনার দেশে ফেরার স্বপ্ন পূরণ হবে না : ধর্ম প্রতিমন্ত্রী

প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে : শামা ওবায়েদ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:৪৫, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:৫১, ১৬ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:৪৫, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:৫১, ১৬ নভেম্বর ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ফাইল ছবি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, কেবল বাংলাদেশের নাগরিক হলেই যে কেউ পাসপোর্ট পাওয়ার অধিকার রাখেন না। দ্বিপক্ষীয় বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

আজ সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের নাগরিক হলেই যে কেউ পাসপোর্ট পাবেন, এমন কোনো নিশ্চয়তা নেই। কেউ যদি দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তবে তাকে পাসপোর্ট দিতে বাংলাদেশ সরকার বাধ্য নয়।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, বাংলাদেশের নাগরিকত্ব থাকলেই পাসপোর্ট পাওয়ার বিষয়টি স্বয়ংক্রিয়ভাবে নিশ্চিত হয় না, বিশেষ করে যখন কোনো ব্যক্তি দণ্ডপ্রাপ্ত অপরাধী হন।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ বারবার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতের কাছে অনুরোধ জানিয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের একটি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের কাছে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে।’

শামা ওবায়েদ জানান, বিষয়টি আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনায় রয়েছে। তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া ও কারিগরি দিকগুলো খতিয়ে দেখছেন।

সরকারের প্রত্যাশা ব্যক্ত করে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বিদ্যমান প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে, যাতে তিনি তার দণ্ডে আইনি পরিণতি ভোগ করতে পারেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বাস করি, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্য যেকোনো অভিযুক্ত ব্যক্তির মতোই তিনিও এখানে ফিরে আসবেন এবং তার সাজা ভোগ করবেন।’

শেখ হাসিনাকে ‘ট্রাভেল পাস’ বা অন্য কোনো বিকল্প উপায়ে ফিরে আসার সুযোগ দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাল্টা প্রশ্ন রাখেন, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও কেন তা ব্যবহার করা হবে না? তিনি বলেন, ‘ভারত কেন প্রত্যর্পণ চুক্তির সুযোগ নেবে না? এই চুক্তি তো রয়েছেই।’

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যুক্তি দেন, এই চুক্তির আওতায় সহযোগিতা থাকলে ভারতে অবস্থানরত, ফৌজদারি মামলায় অভিযুক্ত বা দণ্ডিত বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনা সহজতর হবে।

শেখ হাসিনার ফিরে আসার বিষয়ে ভারত কিছু শর্ত, যেমন আপিলের সুযোগ বা নতুন করে বিচারের ব্যবস্থার প্রস্তাব করেছে বলে যে খবর ছড়িয়েছে, সে সম্পর্কে জানতে চাওয়া হলে শামা ওবায়েদ জানান, বাংলাদেশ এ ধরনের কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি। তিনি বলেন, ‘এ বিষয়ে তাদের (ভারত) সঙ্গে আমাদের কোনো আলোচনা হয়নি।’

দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর এর বৃহত্তর প্রভাব প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক কেবল শেখ হাসিনার বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি তার চেয়ে অনেক বড় একটি বিষয়।

শামা ওবায়েদ আরও বলেন, ‘শেখ হাসিনার চেয়েও বাংলাদেশ-ভারত সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ।’ তিনি কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয় অমীমাংসিত বিষয়গুলো সমাধানের ওপর জোর দেন।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সুস্পষ্টভাবে উল্লেখ করেন, বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের প্রস্তাবিত কনস্যুলার সংলাপটি বাতিল করা হয়নি, বরং উভয় পক্ষের সুবিধাজনক কোনো তারিখে তা অনুষ্ঠিত হওয়ার জন্য স্থগিত রাখা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সময়সূচির বিষয়টি বিবেচনায় নিয়ে উভয় দেশই বৈঠকটি পরবর্তী কোনো সময়ে আয়োজনে সম্মত হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ শেখ হাসিনা

সংশ্লিষ্ট সংবাদ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫ নভেম্বর ২০২৬
কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ
১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তুরস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৩ নভেম্বর ২০২৬
জেন্ডার-সংবেদনশীল জলবায়ু কার্যক্রমের জন্য সহজলভ্য অর্থায়নের আহ্বান শামা ওবায়েদের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
  2. সাভারে অর্ধশত পোশাক কারখানা বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি
  3. খুলনায় নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ
  4. ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি
  5. পিরোজপুরে ট্রাক চাপায় অটোরিকশা‌ চালক নিহত
  6. ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x