Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৪:৫৫, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:৪১, ১৬ নভেম্বর ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৪:৫৫, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:৪১, ১৬ নভেম্বর ২০২৬
আরও খবর
ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ : শিক্ষামন্ত্রী
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
এইচএসসির ফলাফল নিয়ে শিক্ষার্থী-শিক্ষকদের উদ্দেশে যা বললেন শিক্ষামন্ত্রী
টেকসই ও জলবায়ু-সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার আহ্বান শিক্ষামন্ত্রীর
দক্ষ মানবসম্পদ তৈরিতে বাউবিকে আরও যুগোপযোগী করা হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের শুধু এআইনির্ভর হলে চলবে না, জ্ঞাননির্ভর হতে হবে : শিক্ষামন্ত্রী

আকতার ফারুক শাহিন, বরিশাল
১৪:৫৫, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:৪১, ১৬ নভেম্বর ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৪:৫৫, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:৪১, ১৬ নভেম্বর ২০২৬

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের গতানুগতিক শিক্ষাধারা থেকে বেরিয়ে আসতে হবে। একইসঙ্গে শিক্ষার্থীদের শুধু এআইনির্ভর হলে চলবে না, জ্ঞাননির্ভর হতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মুক্তমঞ্চে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ মন্তব্য করেন।

দেশের শিক্ষাব্যবস্থার বর্তমান চ্যালেঞ্জ তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর মনে হয়েছে, আমরা যেন সামনের দিকে না গিয়ে পেছনের দিকে যাচ্ছি। তবে সারা দেশে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। দায়িত্ব নেওয়ার পর থেকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, সামনে প্রতিযোগিতাপূর্ণ বিশ্ব। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে। গতানুগতিক শিক্ষাধারা থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের শুধু এআইনির্ভর হলে চলবে না, জ্ঞাননির্ভর হতে হবে। দেশে অর্থবহ ও মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে।

বরিশালের কারিগরি শিক্ষার উন্নয়নে পলিটেকনিক ইনস্টিটিউট আধুনিকায়নের ঘোষণা দিয়ে এহছানুল হক মিলন বলেন, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটকে চীনের পলিটেকনিক ইনস্টিটিউটের আদলে আধুনিকায়ন করা হবে ছয় মাসের মধ্যে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর বিষয়ে সতর্ক করে শিক্ষামন্ত্রী বলেন, সোশ্যাল মিডিয়ায় তিলকে তাল বানিয়ে জাতিকে ক্ষতিগ্রস্ত করবেন না।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট নিরসনের আশ্বাস দিয়ে এহছানুল হক মিলন বলেন, এটি একটি বিভাগীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে একাডেমিক ভবন ও অডিটোরিয়াম নির্মাণের জন্য ইতোমধ্যে বাজেট প্রস্তুত করা হয়েছে। চলতি বছরেই এসব কাজ শুরু হবে। তবে শিক্ষার্থীদের অন্যতম দাবি আবাসিক হল নির্মাণের কাজ এ বছর শুরু করা সম্ভব হচ্ছে না। আগামী বাজেটে হল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

ক্যাম্পাসের অভ্যন্তরীণ রাস্তার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ইটের সলিং করা রাস্তায় হাঁটতে তার ভালো লাগেনি। এর চেয়ে সবুজ ঘাসের ওপর দিয়ে হাঁটা ভালো। তবে দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে রাস্তাগুলো সলিং করা হবে।

বিশ্ববিদ্যালয়ের আয়তন বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ১০ হাজার শিক্ষার্থীর জন্য ৫০ একরের ক্যাম্পাস যথেষ্ট ছোট। বিশ্ববিদ্যালয়ের জন্য আরও ৫০ একর জমি প্রয়োজন। এ বিষয়ে বিভাগীয় কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাছুম অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

এ ছাড়া বক্তব্য দেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রী

সংশ্লিষ্ট সংবাদ: বরিশাল বিশ্ববিদ্যালয়

২২ জুলাই ২০২৬
মেস থেকে ববি শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
১৪ মে ২০২৬
তৌফিক আলমকে অব্যাহতি, ববির নতুন উপাচার্য মামুন অর রশিদ
০৪ মার্চ ২০২৬
ছাত্রীদের আপত্তিকর ছবি-ভিডিও ধারণের অভিযোগে ‘ববি’তে বিক্ষোভ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
  2. সাভারে অর্ধশত পোশাক কারখানা বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি
  3. খুলনায় নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ
  4. ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি
  5. পিরোজপুরে ট্রাক চাপায় অটোরিকশা‌ চালক নিহত
  6. ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x