Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৩০, ৩১ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:৩০, ৩১ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৩০, ৩১ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:৩০, ৩১ অক্টোবর ২০২৬
আরও খবর
দুই হাত নেই, পা দিয়ে লিখে জিপিএ-৫ পেলেন রাব্বি
৫২ বছর বয়সে এইচএসসি পাস, অনার্সে ভর্তির স্বপ্ন দেখছেন শেফালী
এইচএসসি পরীক্ষায় সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অসাধারণ সাফল্য
চট্টগ্রাম বোর্ডে ৬ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ফৌজদারহাট কলেজে সবাই পেলেন জিপিএ-৫
টেকসই ও জলবায়ু-সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

এইচএসসির ফলাফল নিয়ে শিক্ষার্থী-শিক্ষকদের উদ্দেশে যা বললেন শিক্ষামন্ত্রী

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৩০, ৩১ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:৩০, ৩১ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৩০, ৩১ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:৩০, ৩১ অক্টোবর ২০২৬
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল নিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সর্বোচ্চ স্বচ্ছতা ও ন্যায্যতার সঙ্গে ফলাফল তুলে ধরার চেষ্টা করেছি আমরা। এবারের পাসের হার আমাদের উদ্বিগ্ন করেছে। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী ভালোভাবে শেখার সুযোগ পাবে, ন্যায্য মূল্যায়ন পাবে এবং পিছিয়ে পড়লে আবার এগিয়ে যাওয়ার সহায়তা পাবে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়েই এই দায়িত্ব পালন করতে চাই।

আজ শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ফেসবুক স্ট্যাটাসটি নিচে তুলা ধরা হলো—

আজ যারা পাস করেছ, তোমাদের সবাইকে অভিনন্দন। এই ফলের পেছনে শুধু তোমাদের নিজেদের পরিশ্রম নেই সঙ্গে আছে তোমাদের শিক্ষকদের যত্ন আর পরিবারের সাপোর্ট।

আর যারা এবার প্রত্যাশিত ফল পাওনি, তোমাদের বলব, মন খারাপ হওয়াটা স্বাভাবিক। তবে এই সময়ে নিজেকে একা ভেবো না। পরিবারের সঙ্গে, শিক্ষকদের সঙ্গে কথা বলো। একটি পরীক্ষার ফল দিয়ে তোমার সবটুকু যোগ্যতা বোঝা যায় না, ভবিষ্যৎও নির্ধারিত হয়ে যায় না। একটু সময় নাও, নিজের ওপর বিশ্বাস রেখো। আবার এগিয়ে যাওয়ার পথে আমরা তোমাদের পাশে আছি।

এবারের ফলাফল সর্বোচ্চ স্বচ্ছতা ও ন্যায্যতার সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি আমরা। পাসের হার আমাদের উদ্বিগ্ন করেছে। একই সঙ্গে এই ফল শিক্ষার্থীদের শেখার অর্জন ও ঘাটতি সম্পর্কে একটি বাস্তব চিত্র সামনে এনেছে। এই ঘাটতি কাটিয়ে কীভাবে শিক্ষার মান বাড়ানো যায় এবং শিক্ষার্থীদের আরও ভালোভাবে প্রস্তুত করা যায়, সেটিই এখন আমাদের লক্ষ্য।

কম পাসের হার আমাদের অর্জন নয়। আমাদের সাফল্য হবে, যখন শিক্ষার্থীরা ভালোভাবে শিখে, আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিয়ে, নিজের যোগ্যতায় ভালো ফল করবে।

শুধু শিক্ষার্থীদের ওপর দায় চাপিয়ে আমাদের দায়িত্ব শেষ হতে পারে না। শ্রেণিকক্ষে যথাযথ পাঠদান হচ্ছে কি না, তারা প্রয়োজনীয় সহায়তা পাচ্ছে কি না, প্রশ্নপত্র ও মূল্যায়ন যথাযথ হচ্ছে কি না—সবই গুরুত্ব দিয়ে পর্যালোচনা করতে হবে। পরীক্ষায় সততা নিশ্চিত করার পাশাপাশি ভালোভাবে শেখার সুযোগ নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।

এবার এক বা দুই বিষয়ে অকৃতকার্য ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থীকে এক মাসের মধ্যে কেবল ওই বিষয়গুলোয় আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। একটি বা দুটি বিষয়ের জন্য দীর্ঘ এক বছর অপেক্ষা করার পরিবর্তে তারা যেন প্রস্তুতি নিয়ে দ্রুত আবার চেষ্টা করতে পারে, সেই সুযোগ আমরা তৈরি করছি।

শিক্ষকদের কাছে অনুরোধ, এই সময়ে শিক্ষার্থীদের কোথায় অসুবিধা হচ্ছে, তা বুঝে প্রস্তুতিতে সাহায্য করুন। অভিভাবকদের বলব, সন্তানের কথা শুনুন, অন্যের সঙ্গে তুলনা না করে তাকে আশ্বস্ত করুন। সে যেন অনুভব করে, ফল যা-ই হোক, পরিবারের কাছে তার ভালোবাসা ও সম্মানের জায়গাটি অটুট আছে।

আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী ভালোভাবে শেখার সুযোগ পাবে, ন্যায্য মূল্যায়ন পাবে এবং পিছিয়ে পড়লে আবার এগিয়ে যাওয়ার সহায়তা পাবে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়েই এই দায়িত্ব পালন করতে চাই।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এইচএসসি ও সমমান পরীক্ষা এইচএসসি

সংশ্লিষ্ট সংবাদ: শিক্ষামন্ত্রী

৪ ঘন্টা আগে
টেকসই ও জলবায়ু-সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার আহ্বান শিক্ষামন্ত্রীর
২৯ অক্টোবর ২০২৬
দক্ষ মানবসম্পদ তৈরিতে বাউবিকে আরও যুগোপযোগী করা হবে : শিক্ষামন্ত্রী
২২ অক্টোবর ২০২৬
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করছে : শিক্ষামন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জেলের জালে ধরা পড়ল ৩০ কেজির তিন পাঙ্গাস
  2. সাতক্ষীরায় দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু
  3. নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
  4. ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ১০ নারী
  5. প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারত্ব জোরদার হয়েছে : হুমায়ুন কবির
  6. নতুন স্বৈরাচারের উত্থান দেখছি : নাহিদ ইসলাম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x