Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:৫৫, ১৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:০০, ১৩ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:৫৫, ১৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:০০, ১৩ নভেম্বর ২০২৬
আরও খবর
আগামী গ্রীষ্মে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের
গ্রীষ্মের আগেই তিন-চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন হবে : প্রতিমন্ত্রী
কুষ্টিয়ায় আখড়াবাড়িতে লালন উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা
সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী মোশাররফ হোসেনের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা
সৌদি-কাতারের সাথে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে প্রতিমন্ত্রীর বৈঠক

সার বিতরণে অনিয়ম করলে ডিলারশিপ বাতিল : জ্বালানি প্রতিমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:৫৫, ১৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:০০, ১৩ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:৫৫, ১৩ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:০০, ১৩ নভেম্বর ২০২৬
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত শুক্রবার যশোর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি : এনটিভি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার বিতরণে কোনো ধরনের অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না। এক্ষেত্রে ডিলারের রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় বিবেচনা না করেই ডিলারশিপ বাতিলসহ দোষীদের আইনের আওতায় আনা হবে।

শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে যশোর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুঃস্থ ও অসহায় পরিবার এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে এ অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সদর উপজেলার ২০০ দুঃস্থ পরিবার ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীর হাতে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী যশোরের স্বাস্থ্যসেবা খাতে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তিনি বলেন, আগামী জুন থেকে যশোর করোনারি কেয়ার ইউনিট পূর্ণাঙ্গরূপে চালু হবে। এছাড়া সাধারণ মানুষ যাতে সরকারিভাবে ডায়ালাইসিস সুবিধা পায়, সেজন্য যশোর জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিটও চালু করা হবে। তিনি আরও বলেন, অর্থের অভাবে যাতে কোনো মানুষের চিকিৎসা এবং মেধাবী শিক্ষার্থীদের  লেখাপড়া বন্ধ না হয়, বর্তমান সরকার তা নিশ্চিত করতে চায়।

সরকারি ভাতার ক্ষেত্রে স্বচ্ছতার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিগত দিনে সরকারি ভাতার জন্য অর্থ লেনদেন বা জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিতে হলেও, এখন থেকে তা আর করতে হবে না। ভাতার জন্য কেউ অর্থ লেনদেন করলে তিনি যেমন কার্ড পাবেন না, তেমনি যিনি অর্থ নেবেন তাকেও আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, আমরা প্রতিটি ক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। আমি যেমন আপনাদের (জনগণ)  কাছে জবাবদিহি করবো, সরকারি কর্মকর্তারাও আপনাদের কাছে জবাবদিহি করবে।

যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

সংশ্লিষ্ট সংবাদ: জ্বালানি প্রতিমন্ত্রী

১২ অক্টোবর ২০২৬
সৌদি-কাতারের সাথে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে প্রতিমন্ত্রীর বৈঠক
২৪ সেপ্টেম্বর ২০২৬
বৈশ্বিক সংকট কাটলে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী
২৫ জুলাই ২০২৬
অচিরেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : জ্বালানি প্রতিমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বায়ুদূষণের শীর্ষে লাহোর-কলকাতা, ঢাকার অবস্থান কত?
  2. টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ
  3. নদী ভরাট করে খেলার মাঠ করতে চান এমপি, ডিসির গণবিজ্ঞপ্তি
  4. আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  5. বৃষ্টি-তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. সরকার জনস্বাস্থ্যকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করছে : বাণিজ্যমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x