Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:২৬, ১১ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:২৬, ১১ নভেম্বর ২০২৬
আরও খবর
আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ
ঘরে যমজ দুই শিশুর মরদেহ, ঝুলছিলেন বাবা
অভাবের তাড়নায় শিশুপুত্রকে ৩০ হাজার টাকায় বিক্রি!
হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১৪৬৪
মাছ চুরির অভিযোগে শিশুকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১

শান্তির বার্তা ছড়াতে শিশুদের নিয়ে কালারস ফর পিসের আর্ট ওয়ার্কশপ

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:২৬, ১১ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২০, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:২৬, ১১ নভেম্বর ২০২৬

শিল্পচর্চার মাধ্যমে শিশুদের মধ্যে শান্তি, বন্ধুত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আর্ট ওয়ার্কশপের আয়োজন করেছে ‘কালারস ফর পিস বাংলাদেশ’।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকায় ইতালির দূতাবাসের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক পটভূমির ৫০ জন শিশু অংশ নেয়।

তাদের মধ্যে সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর শিশুরাও ছিল। ‘শান্তি বলতে তুমি কী বোঝো’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মশালায় শিশুরা ছবি আঁকার মাধ্যমে নিজেদের ভাবনা ও কল্পনায় শান্তির বার্তা তুলে ধরে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, দূতাবাসের উপপ্রধান ফেদেরিকো জামপারেল্লি, কালারস ফর পিসের প্রতিষ্ঠাতা ও সভাপতি আন্তোনিও জান্নেল্লি, দক্ষিণ এশিয়া প্রকল্পের পেডাগজিক্যাল কো-অর্ডিনেশনের প্রধান আদ্রিয়ানা গ্রিসপো, নেপালে সংগঠনটির অ্যাম্বাসাডর অজয় দেশার এবং বাংলাদেশে সংগঠনটির অ্যাম্বাসাডর তানজিমা তাবাচ্ছুম এশা। সঞ্চালনা করেন স্ট্রিট চিলড্রেন এক্টিভিস্টস নেটওয়ার্ক (স্ক্যান) বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মো. মনিরুজ্জামান।

অনুষ্ঠানে ‘শান্তি প্রতিষ্ঠায় চারুকলায় শিশুদের সম্পৃক্ততার ভূমিকা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন কালারস ফর পিস বাংলাদেশের অ্যাম্বাসাডর ও ভিজ্যুয়াল আর্টিস্ট তানজিমা তাবাচ্ছুম এশা। তিনি কালারস ফর পিসের ভাইস প্রেসিডেন্ট মিরিয়াম ক্রুইশিয়ার, পিএসডিআই কনসালট্যান্সির ব্যবস্থাপনা পরিচালক ইসহাক ফারুকীকে ধন্যবাদ জানান।

প্রবন্ধে তিনি বলেন, চারুকলায় শিশুদের অংশগ্রহণ শুধু তাদের সৃজনশীল বিকাশেই ভূমিকা রাখে না, বরং সহমর্মিতা, বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরির মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গঠনের ভিত্তি তৈরি করে। শিল্পকলা এমন একটি সর্বজনীন ভাষা, যা ভৌগোলিক, ভাষাগত, ধর্মীয় ও সাংস্কৃতিক বিভাজন অতিক্রম করে মানুষকে কাছাকাছি আনতে পারে।

তানজিমা তাবাচ্ছুম এশা বলেন, ছবি আঁকা, সংগীত, নৃত্য ও নাটকের মাধ্যমে শিশুরা নিজেদের অনুভূতি প্রকাশের পাশাপাশি অন্যের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বুঝতে শেখে। তাই শিল্পশিক্ষা কেবল বিনোদনের বিষয় নয়, এটি শিশুদের মানবিক বিকাশ এবং টেকসই শান্তি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ।

মূল প্রবন্ধে দক্ষিণ এশিয়ার শিশুদের নিয়ে ‘চিলড্রেন অব সাউথ এশিয়া ড্র পিস’ উদ্যোগের গুরুত্বও তুলে ধরা হয়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপের শিশুদের ছবি আঁকার মাধ্যমে একত্র করার এ উদ্যোগ আন্তসাংস্কৃতিক বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া বাড়াতে ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করা হয়।

এ ছাড়া বিদ্যালয় ও কমিউনিটি পর্যায়ে নিয়মিত শান্তি ও সম্প্রীতিবিষয়ক শিল্পকর্মশালা আয়োজন, বাংলাদেশ ও ইতালির শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং আন্তর্জাতিক শিশু-শিল্প প্রদর্শনীর প্রস্তাব দেওয়া হয়। শিশুদের শান্তির দূত হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।

আয়োজনে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত বলেন, ইতালির সাথে বাংলাদেশের বন্ধুত্ব অনেক পুরনো। আজকে যে পিস অ্যাম্বাসেডর শিশুরা ছবিগুলো এঁকেছে, তাদের ছবিগুলো ইতালির সুন্দর স্থানে প্রদর্শিত হবে। আমি মনে করি, ছোটবেলা থেকে শান্তি চর্চা করলে তারা বড় হয়ে তা বজায় রাখবে।

দূতাবাসের উপপ্রধান বলেন, শিশুদের ছবিগুলোতে অনেক শেড আছে। আমার মতে, তারা শুধু নিজের ছবি আঁকবে না৷ অন্যের ছবিও দেখবে। অন্যদের চোখ দিয়েও দেখবে। অন্যরা কি ভাবছে, তাও বোঝার চেষ্টা করবে।

কালারস ফর পিসের প্রেসিডেন্ট বলেন, আমরা শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সাথে আরো কাজ করতে চাই। কালারস ফর পিস বর্তমানে ১৫২ টি দেশের পিস অ্যাম্বাসেডর নিয়ে কাজ করছে।

দক্ষিণ এশিয়া প্রকল্পের পেডাগজিক্যাল কো-অর্ডিনেশনের প্রধান বলেন, সব শিশুরই একটি সর্বজনীন ভাষা রয়েছে; আর তা হলো ছবি আঁকার ভাষা। এছাড়া, একটি শান্তিপূর্ণ পৃথিবীতে বাস করার আকাঙ্ক্ষাও সব শিশুর মধ্যে অভিন্ন।

নেপালে সংগঠনটির অ্যাম্বাসাডর বলেন, আজ আপনারা ‘শান্তি দূত’ হিসেবে স্বীকৃতি পাচ্ছেন। মনে রাখবেন, আপনারা বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর শক্তির আলোকবর্তিকা বিশ্বজুড়ে বহন করছেন। নিজেদের রঙের মাধ্যমে আপনারা প্রমাণ করছেন যে, যেকোনো প্রতিকূলতার ওপর ভালোবাসা, ঐক্য ও শান্তি সর্বদা জয়ী হবে।

উল্লেখ্য, ২০১৫ সালের মার্চে প্রতিষ্ঠিত কালারস ফর পিস একটি ইতালিভিত্তিক অলাভজনক সংগঠন।

শিল্প, আশা ও সংহতির মাধ্যমে শিশুদের মধ্যে শান্তির সংস্কৃতি ছড়িয়ে দেওয়া এবং বিভিন্ন দেশের শিশুদের মধ্যকার সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক দূরত্ব কমাতে কাজ করছে সংগঠনটি। বর্তমানে বিশ্বের ১৫১টি দেশ ও অঞ্চলে এর কার্যক্রম রয়েছে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিশুদের মধ্যে সনদ ও স্মারক বিতরণ করা হয়।

শিশু ওয়ার্কশপ শান্তি

সংশ্লিষ্ট সংবাদ: শিশু

১২ নভেম্বর ২০২৬
অভাবের তাড়নায় শিশুপুত্রকে ৩০ হাজার টাকায় বিক্রি!
০৬ অক্টোবর ২০২৬
ফেনীর পরশুরামে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
০৫ অক্টোবর ২০২৬
শিশু শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ফের উত্তপ্ত সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল, ৩০ কারখানা বন্ধ
  2. ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
  3. কর্মবিরতিতে নিকাহ রেজিস্ট্রাররা, বন্ধ বিয়ে ও তালাক
  4. উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’
  5. রামিসা হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় আজ
  6. আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x