প্লট জালিয়াতির মামলায় জামিন পেলেন শওকত আজিজ
শওকত আজিজ রাসেল। ফাইল ছবি
রাজউক পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেলকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এদিন আদালতে রাসেলের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
এর আগে গত ১ নভেম্বর রাজউক পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম এ আদেশ দেন। গত ১৩ অক্টোবর একই আদালত রাসেলসহ আটজনকে ৭ বছরের কারাদণ্ড দিয়ে রায় দেন।

নিজস্ব প্রতিবেদক