Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আইয়ুব আলী, ময়মনসিংহ
০১:২০, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ০১:২৪, ১৮ নভেম্বর ২০২৬
আইয়ুব আলী, ময়মনসিংহ
০১:২০, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ০১:২৪, ১৮ নভেম্বর ২০২৬
আরও খবর
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা-কর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত
ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে রাজধানীতে ২৯৫৪ মামলা
রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস
ময়মনসিংহে ২ প্লাটুন বিজিবি মোতায়েন
নওগাঁয় চালকলের গুদাম থেকে ৭৩৪ বস্তা চাল জব্দ, মামলার নির্দেশ

স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যায় আটজনের বিরুদ্ধে মামলা

আইয়ুব আলী, ময়মনসিংহ
০১:২০, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ০১:২৪, ১৮ নভেম্বর ২০২৬
আইয়ুব আলী, ময়মনসিংহ
০১:২০, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ০১:২৪, ১৮ নভেম্বর ২০২৬
নিহত সুরুজ্জামান। ফাইল ছবি

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের সদস্য সুরুজ্জামানকে (৩২) হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে আটজনকে আসামি করা হয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় নিহত সুরুজ্জামানের বড় ভাই ও ২৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. নোমাম কাউসার (৩৭) মামলাটি দায়ের করেন। আসামিরা সকলেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থক।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে মামলার তথ্যটি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন।

আসামিরা হলেন–মো. বুলবুল (৩০), রোমান (৩৫), ২৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. জাহাঙ্গীর (৩৭), নাঈম (২২), সজল (২১), সাইফুল ড্রাইভার (৬৫), বাবুল (৪৫) ও সাইফুল ড্রাইভারের স্ত্রী মোছা. রোকসানা(৫৫)। এছাড়া অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে মামলায় আসামি করা হয়েছে।

এখন পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশের একাধিক টিম আসামি গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।

মামলার এজাহারে বাদী বলেছেন তার ভাই সুরুজ্জামান পেশায় একজন ব্যবসায়ী। ব্যাবসায়িক কারণে বুলবুল ও রোমানদের সঙ্গে বিরোধ চলছিল। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার ভাই মধ্য বাড়েরা মজিব মার্কেট ভূট্টুর দোকানে কাপড় ও জুতা কিনতে যায়। মার্কেটে কেনা-কাটা শেষ করে বাসায় ফেরার পথে পূর্ব বিরোধের জেরে উল্লিখিত বিবাদীরাসহ অজ্ঞাতনামা আসামিরা সেই দোকানের সামনে পূর্বপরিকল্পিতভাবে তার ভাই সুরুজ্জামানের (৩২) পথরোধ করে তাকে পেছন থেকে গলায় ও দুই হাতে জাপটে ধরে। বুলবুল ধারালো ছুরি দিয়ে তার ভাইয়ের বুকের ডান পাশে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। আসামি রোমানও চাকু দিয়ে তার ভাইকে বুকের ওপরে ডানপাশে আঘাত ও রক্তাক্ত জখম করে। আসামিরা ধারাবাহিকভাবে তার ভাইকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এতে তার ভাই অজ্ঞান হয়ে পরে এবং শাবল ও লোহার রড দিয়ে তার ভাইকে এলোপাথাড়ি শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম করে।

খবর পেয়ে পরিবার ও আশপাশের লোকজন ঘটনাস্থলে গেলে আসামিরা চলে যায়। তারা ঘটনাকে কেন্দ্র করে থানায় কোনো মামলা-মোকদ্দমা করলে পরিবারের সদস্যদের খুন করার হুমকি দেয়। পরে স্থানীয়দের সহায়তায় একটি অটোযোগে তার ছোট ভাই সুরুজ্জামানকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে জানাজা শেষে সুরুজ্জামানের মরদেহ নিজ বাড়িতে দাফন করা হয়।

এদিকে সুরুজ্জামান হত্যার ঘটনায় ১৬ নভেম্বর রাত সাড়ে ১২টার পর মেহেদীকে এলাকার উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। পুলিশ মুমূর্ষু অবস্থায় মেহেদীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকেও মৃত ঘোষণা করেন।

সুরুজ্জামান হত্যার ঘটনায় গণপিটুনিতে নিহত মেহেদী হাসান (৩১) মরদেহ ৩৬ ঘণ্টা পর গ্রহণ করেছেন তার স্ত্রী মীম আক্তার। মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে ময়নাতদন্ত শেষে পুলিশি পাহারায় নিহতের স্ত্রীর কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেছেন, মামলার আগেই পুলিশ বিভিন্ন স্থানে আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে।

ময়মনসিংহ নিহত মামলা

সংশ্লিষ্ট সংবাদ: মামলা

১৬ নভেম্বর ২০২৬
জিয়াউল আহসানকে ‘ভার্চ্যুয়ালি হাজির’ করে বিচার পরিচালনার আদেশ ট্রাইব্যুনালের
১৩ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ২২২৪ জনের বিরুদ্ধে মামলা
১০ নভেম্বর ২০২৬
প্লট জালিয়াতির মামলায় জামিন পেলেন শওকত আজিজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ফের উত্তপ্ত সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল, ৩০ কারখানা বন্ধ
  2. ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
  3. কর্মবিরতিতে নিকাহ রেজিস্ট্রাররা, বন্ধ বিয়ে ও তালাক
  4. উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’
  5. রামিসা হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় আজ
  6. আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x