Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:২০, ০৪ নভেম্বর ২০২৬
আপডেট: ০১:২১, ০৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:২০, ০৪ নভেম্বর ২০২৬
আপডেট: ০১:২১, ০৪ নভেম্বর ২০২৬
আরও খবর
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন
গাজীপুরে মহাসড়ক অবরোধ, ৩৯ কারখানা বন্ধ ঘোষণা 
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য ৪৩ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ৩১ কারখানা বন্ধ

বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে সতর্ক থাকতে হবে: নুরুল ইসলাম নয়ন

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:২০, ০৪ নভেম্বর ২০২৬
আপডেট: ০১:২১, ০৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:২০, ০৪ নভেম্বর ২০২৬
আপডেট: ০১:২১, ০৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। ফাইল ছবি

ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। 

মঙ্গলবার (৩ নভেম্বর) গাজীপুরের চান্দনা চৌরাস্তায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।

অবস্থান কর্মসূচিতে গাজীপুর মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

নুরুল ইসলাম নয়ন বলেন, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। কোনো মহল যেন রাজনৈতিক উদ্দেশ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে জনজীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সতর্ক অবস্থান নেওয়া প্রয়োজন।

নুরুল ইসলাম নয়ন আরও বলেন, গাজীপুর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এ অঞ্চলে বিপুলসংখ্যক পোশাক কারখানা ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে লাখ লাখ শ্রমিক কর্মরত রয়েছেন। ফলে শিল্পকারখানার স্বাভাবিক পরিবেশ ও উৎপাদন কার্যক্রম বজায় রাখা জাতীয় অর্থনীতির স্বার্থেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যুবদলের সাধারণ সম্পাদক আরও বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। শ্রমিকদের অধিকার ও জীবনমান উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। তবে কোনো পক্ষ যেন শ্রমিকদের অসন্তোষকে কাজে লাগিয়ে সহিংসতা, ভাঙচুর কিংবা জনদুর্ভোগ সৃষ্টির সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার সবার রয়েছে। তবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে এসব কর্মসূচি পালন করতে হবে। জনসাধারণের চলাচল, ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয়, সেদিকেও নজর দিতে হবে।

অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি গাজীপুরের শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, এ অঞ্চলে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে শুধু শ্রমিক ও শিল্পমালিকরাই ক্ষতিগ্রস্ত হবেন না, এর নেতিবাচক প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতি ও রপ্তানি বাণিজ্যেও।

এ সময় তিনি সাধারণ মানুষের জানমাল রক্ষা, শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।

কর্মসূচিতে গাজীপুর মহানগর বিএনপি, জেলা বিএনপি, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যুবদল নুরুল ইসলাম নয়ন গাজীপুর

সংশ্লিষ্ট সংবাদ: যুবদল

২৬ জুলাই ২০২৬
খুলনায় ৩১ ওয়ার্ড ও তিন ইউনিয়ন যুবদলের পরিচিতি সভা
০৪ এপ্রিল ২০২৬
রাজধানীতে যুবদলকর্মী গুলিবিদ্ধ
১৬ ফেব্রুয়ারি ২০২৬
মালয়েশিয়া যুবদলের কমিটি ঘোষণা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সকালের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘আকভান’, টানা ৫ দিন বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস
  3. তারা কোনো রাজনৈতিক দল নয়, তাদের পরিচয় সন্ত্রাসী গোষ্ঠী : প্রধানমন্ত্রী
  4. রাজধানীতে পুলিশের চিরুনি অভিযান
  5. বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’, ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. চট্টগ্রাম পুলিশ লাইনসের চুরি হওয়া পিকআপ ভ্যান মিলল কর্ণফুলীতে!

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x