খুলেছে মিরপুর-১১ নম্বরের মেট্রো স্টেশন
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে আজও সড়কে নেমে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। বিক্ষোভকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে শ্রমিকেরা মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয়েছিল মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন। তবে বেলা ১২টার পর আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় মিরপুর-১১ নম্বরের মেট্রোরেল স্টেশন ফের চালু করা হয়েছে।
মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের দায়িতরত্ব কর্মকর্তা রাফি বলেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয়েছিল মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশন। তবে যাত্রীদের চলাচলের স্বার্থে বেলা ১২টার পরে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের দক্ষিণ পাশ চালু করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক