Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২০:৩৫, ০১ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:৪৩, ০১ নভেম্বর ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২০:৩৫, ০১ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:৪৩, ০১ নভেম্বর ২০২৬
আরও খবর
কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ
বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তুরস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জেন্ডার-সংবেদনশীল জলবায়ু কার্যক্রমের জন্য সহজলভ্য অর্থায়নের আহ্বান শামা ওবায়েদের
প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে : হুমায়ুন কবীর

এলডিসি উত্তরণের সময়সীমা বৃদ্ধি বড় কূটনৈতিক সাফল্য : হুমায়ুন কবির

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২০:৩৫, ০১ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:৪৩, ০১ নভেম্বর ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২০:৩৫, ০১ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:৪৩, ০১ নভেম্বর ২০২৬
হুমায়ুন কবির। ফাইল ছবি

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর সিদ্ধান্ত বাংলাদেশের জন্য বড় কূটনৈতিক সাফল্য বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। আজ রোববার (১ নভেম্বর) টেলিফোনে বার্তা সংস্থা ইউএনবির সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

হুমায়ুন কবির বলেন, ‘এলডিসি থেকে উত্তরণের সময় বাড়ানো বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষ নেতৃত্বে সরকার গঠনের মাত্র আট মাসের মধ্যে এ সাফল্য অর্জিত হলো।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা জাতিসংঘ ও বিশ্ব সম্প্রদায়কে যথাযথভাবে এর প্রয়োজনীয়তা বোঝাতে সক্ষম হয়েছি।’

প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ১ থেকে ৪ নভেম্বর অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠেয় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে অংশ নেওয়ার আগে এসব কথা বলেন।

সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গ্রহণ করেছে, যেখানে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতিকাল বাংলাদেশকে আরও তিন বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে উত্তরণের সময়সীমা ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বর্ধিত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানায়, এই সিদ্ধান্ত বর্তমান সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন। এর ফলে অর্থনৈতিক সক্ষমতা জোরদার, রপ্তানি প্রতিযোগিতা বাড়ানো এবং এলডিসি-সংশ্লিষ্ট বাণিজ্য সুবিধা ও আন্তর্জাতিক সহায়তা হারানোর আগে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য বাংলাদেশ অতিরিক্ত সময় পাবে।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান বলেন, বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ ঘটাচ্ছে আন্তর্জাতিক প্রক্রিয়ার কারণে নয়, বরং এটি জনগণের আকাঙ্ক্ষা। এটি একটি জাতীয় অপরিহার্য লক্ষ্য এবং সরকার তা অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ।

নতুন সরকার গঠনের পর বাংলাদেশ গত ১৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে সময় বাড়ানোর আবেদন করে। আবেদনে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা, পরিবর্তিত বাণিজ্য পরিস্থিতি, জ্বালানি ও সরবরাহব্যবস্থার ঝুঁকি এবং দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা উল্লেখ করা হয়।

জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বাংলাদেশের আবেদনটি ইতিবাচকভাবে বিবেচনার সুপারিশ করে। এরপর ২১ জুলাই জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বিষয়টি সাধারণ পরিষদে পাঠানোর সুপারিশ করে।

আলোচনা সহজ করতে সরকার একটি তিন বছর মেয়াদি রূপরেখা তৈরি করে, যেখানে মসৃণ ও টেকসই উত্তরণ নিশ্চিতে পরিমাপযোগ্য বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরা হয়।

বর্ধিত এই সময় বাংলাদেশকে কাঠামোগত দুর্বলতা মোকাবিলা, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা, অবকাঠামো ও সরবরাহ ব্যবস্থা উন্নত করা এবং প্রয়োজনীয় অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নের বাড়তি সুযোগ দেবে।

এ ছাড়া নতুন নির্ধারিত উত্তরণের সময়সীমার আগে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন এবং আরও প্রতিযোগিতামূলক, বহুমুখী ও স্থিতিশীল অর্থনীতি গড়ে তোলার জন্য এই সময় বাংলাদেশকে গুরুত্বপূর্ণ সুযোগ করে দেবে।

হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী এলডিসি কূটনৈতিক সাফল্য

সংশ্লিষ্ট সংবাদ: হুমায়ুন কবির

০৯ নভেম্বর ২০২৬
পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : হুমায়ুন কবির
০৩ নভেম্বর ২০২৬
বাণিজ্য ও বহুপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাজ্যের অঙ্গীকার
২৫ অক্টোবর ২০২৬
কমনওয়েলথের বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যোগ দেবেন হুমায়ুন কবির
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বায়ুদূষণের শীর্ষে লাহোর-কলকাতা, ঢাকার অবস্থান কত?
  2. টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ
  3. নদী ভরাট করে খেলার মাঠ করতে চান এমপি, ডিসির গণবিজ্ঞপ্তি
  4. আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  5. বৃষ্টি-তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. সরকার জনস্বাস্থ্যকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করছে : বাণিজ্যমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x