Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:০৫, ২৮ অক্টোবর ২০২৬
আপডেট: ০২:০৬, ২৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:০৫, ২৮ অক্টোবর ২০২৬
আপডেট: ০২:০৬, ২৮ অক্টোবর ২০২৬
আরও খবর
নতুন শ্রমবাজার সম্প্রসারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের : প্রবাসীকল্যাণ মন্ত্রী
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর
মজুরি বোর্ড গঠন রোববার, শ্রমিকদের আন্দোলনের কারণ নেই : শ্রমমন্ত্রী
অবৈধ পথে বিদেশ গমন ও হুন্ডি বন্ধের আহ্বান প্রবাসী কল্যাণমন্ত্রীর
কাতারে নিহত ৫ প্রবাসীর পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান

শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:০৫, ২৮ অক্টোবর ২০২৬
আপডেট: ০২:০৬, ২৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:০৫, ২৮ অক্টোবর ২০২৬
আপডেট: ০২:০৬, ২৮ অক্টোবর ২০২৬
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে বুধবার মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জার্মান ফেডারেল ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট মিনিস্ট্রির ভাইস মিনিস্টার ড. বার্বেল কফলার। ছবি : বাসস

শ্রম আইন বাস্তবায়ন ও শ্রমিকের অধিকার নিশ্চিতে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে জার্মানি। মঙ্গলবার (২৭ অক্টোবর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে জার্মান ফেডারেল ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট মিনিস্ট্রির ভাইস মিনিস্টার ড. বার্বেল কফলার এ আশ্বাস দেন।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে শ্রমমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার শ্রমিকদের শোভন কাজ, কল্যাণ ও উৎপাদনশীল কর্মসংস্থান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। শ্রমিকদের ন্যায্য ও নিরাপদ কর্মপরিবেশ, শ্রম অধিকার, সামাজিক সংলাপ এবং দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি সরকারের প্রধান অগ্রাধিকার।

আরিফুল হক চৌধুরী জানান, জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই বাংলাদেশ শ্রম আইনের সংশোধনী পাস করা হয়েছে।

বাংলাদেশ সম্প্রতি আইএলও কনভেনশন ১৫৫, ১৮৭ ও ১৯০ অনুসরণ করেছে। শ্রম বিধিমালা সংশোধনের মাধ্যমে সংশোধিত আইনের কার্যকর বাস্তবায়নের উদ্যোগও প্রক্রিয়াধীন রয়েছে।

এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম (ইআইএস) প্রসঙ্গে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ২০২২ সালের জুন থেকে তৈরি পোশাক খাতে পরীক্ষামূলকভাবে এ স্কিম চালু রয়েছে। কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত পঙ্গুত্ব বা মৃত্যুর ক্ষেত্রে শ্রমিক ও তাদের পরিবারকে মাসিক ক্ষতিপূরণ দেওয়া হয়। বর্তমানে স্কিমটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এবং চামড়া ও জুতা খাতে সম্প্রসারণ করা হয়েছে।

স্কিমটিকে জাতীয় পর্যায়ে চালু করতে উপযুক্ত অর্থায়ন পদ্ধতি নির্ধারণের কাজ চলছে। এক্ষেত্রে জার্মান সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আরিফুল হক চৌধুরী।

ড. বার্বেল কফলার শ্রম আইন বাস্তবায়নে সরকারের উদ্যোগের প্রশংসা করে বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আইনটি বাস্তবায়নে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। তিনি আরও বলেন, শোভন কাজ ছাড়া কোনো ব্যবসায়িক মডেল টেকসই হতে পারে না। বর্তমানে জার্মানির ভোক্তারা পোশাক তৈরির সঙ্গে যুক্ত শ্রমিকদের স্বাস্থ্য ও কর্মপরিবেশের বিষয়ে সচেতন।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রম আইন

সংশ্লিষ্ট সংবাদ: শ্রমমন্ত্রী

০৫ নভেম্বর ২০২৬
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর
০২ আগস্ট ২০২৬
‘সিলেট-তামাবিল ৪ লেন সড়কের কাজের অগ্রগতি আগামী মাসে দৃশ্যমান হবে’
১০ জুন ২০২৬
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রীর সাক্ষাৎ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পঞ্চগড়ে থ্রি-হুইলারে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩
  2. ওভারলোড ট্রাক ও মাটিখেকোদের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহর হুঁশিয়ারি
  3. টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ২২২৪ জনের বিরুদ্ধে মামলা
  4. ঘরে যমজ দুই শিশুর মরদেহ, ঝুলছিলেন বাবা
  5. নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডে শটসার্কিটের সুযোগ নেই : পল্লীবিদ্যুৎ কর্মকর্তা
  6. ৬ জেব্রার বিনিময়ে ৩ বাঘ পেল সাফারি পার্ক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x