Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
২০:০০, ২৬ অক্টোবর ২০২৬
আপডেট: ২০:৪২, ২৬ অক্টোবর ২০২৬
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
২০:০০, ২৬ অক্টোবর ২০২৬
আপডেট: ২০:৪২, ২৬ অক্টোবর ২০২৬
আরও খবর
বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবির মহাপরিচালক
কামড় খেয়ে জীবিত সাপ নিয়ে হাসপাতালে যুবক
লক্ষ্মীপুরে ১১ আইইডি বোমা নিষ্ক্রিয় করল পুলিশ
৫০৩ উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

হাসপাতালে স্বেচ্ছাসেবক দলের নেতাকে পেটালেন ছাত্রদলনেতা, ভিডিও ভাইরাল

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
২০:০০, ২৬ অক্টোবর ২০২৬
আপডেট: ২০:৪২, ২৬ অক্টোবর ২০২৬
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
২০:০০, ২৬ অক্টোবর ২০২৬
আপডেট: ২০:৪২, ২৬ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুরে সদর হাসপাতালে ইমার্জেন্সি রুমে স্বেচ্ছাসেবকদলনেতাকে চেয়ার দিয়ে পেটাচ্ছেন ছাত্রদলনেতা শাহেদ। ছবি : ভিডিও থেকে

লক্ষ্মীপুরে সদর হাসপাতালের ইমার্জেন্সি রুমে জুয়েল হোসেন নীরব নামে এক স্বেচ্ছাসেবকদল নেতাকে চেয়ার দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শাহেদ নামে এক ছাত্রদলনেতা এ ঘটনা ঘটিয়েছেন। 

ইমার্জেন্সি রুমে হামলা-মারামারির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে। গতকাল রোববার (২৫ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সদর হাসপাতালের ইমার্জেন্সি রুমে জুয়েলকে চেয়ার দিয়ে পেটানোসহ কিল-ঘুষি ও লাথি মেরে রক্তাক্ত করা হচ্ছে। ছাত্রদলনেতা শাহেদ ও তার অনুসারীরা ঘটনাটি ঘটিয়েছেন। আহত জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

আহত জুয়েল লক্ষ্মীপুর পৌরসভার ১নং ওয়ার্ড সেচ্ছাসেবকদলের সিনিয়র সহসভাপতি। আর অভিযুক্ত শাহেদ দালাল বাজার ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ও ছাত্রদলের সাবেক সভাপতি। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।  

হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সন্ধ্যায় শাহেদ ও জুয়েলদের মধ্যে মোবাইল কেনবেচা নিয়ে মারামারি হয়। এরপর চিকিৎসা নেওয়ার জন্য জুয়েল হাসপাতালে আসেন। এ সময় শাহেদও তার অনুসারীদের নিয়ে এসে হাসপাতালের সামনেই জুয়েলকে মারধর শুরু করেন। একপর্যায়ে মারধর থেকে বাঁচতে জুয়েল হাসপাতালের ইমার্জেন্সি রুমে ঢুকে পড়লে সেখানেও শাহেদ চলে আসেন। এ সময় ইমার্জেন্সি রুমের ভেতরেই শাহেদ তাকে চেয়ার দিয়ে পিটুনিসহ এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে রক্তাক্ত জখম করেন। 

এ ব্যাপারে জানতে চেষ্টা করেও ছাত্রদলনেতা শাহেদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। 

জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্য সচিব হাসিবুর রহমান অভি জানান, শাহেদ দালাল বাজার কলেজ ছাত্রদলের ক্লাস কমিটির নেতা ছিলেন। এখন কোনো পদপদবি নেই। তবে সে পৌর ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, হাসপাতালে হামলার বিষয়টি দুঃখজনক। এ ঘটনায় হামলার চিত্র সিসিটিভি ক্যামেরায় স্পষ্টভাবে ধারণ হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অবিহিত করা হয়েছে। এ ঘটনায় আমরাও আতংকে আছি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতাল ইমার্জেন্সি রুমে লক্ষ্মীপুর ছাত্রদলনেতা ভিডিও ভাইরাল

সংশ্লিষ্ট সংবাদ: হাসপাতাল

১৭ নভেম্বর ২০২৬
কামড় খেয়ে জীবিত সাপ নিয়ে হাসপাতালে যুবক
১২ নভেম্বর ২০২৬
৫০৩ উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
০৭ নভেম্বর ২০২৬
স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে সরকারের সমন্বিত পরিকল্পনা ঘোষণা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুই ঘণ্টা বন্ধ ছিল পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল 
  2. চট্টগ্রামে অতিরিক্ত মদ পানে ৩ জনের মৃত্যু
  3. বিমানবন্দর থেকে ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার
  4. প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে সংলাপে বসছে এনসিপি
  5. এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে
  6. ডেঙ্গুতে নারী পুলিশ সদস্যের মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x