Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
২৩:৪০, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:৪৭, ১২ নভেম্বর ২০২৬
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
২৩:৪০, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:৪৭, ১২ নভেম্বর ২০২৬
আরও খবর
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, মামলা ৫২
ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘণ্টায় ডিএমপির ২৫১৮ মামলা
রাজধানীতে নিরাপত্তা জোরদার ডিএমপির
পিডিবির সেই উপসহকারী প্রকৌশলী ইফতেখারুল বরখাস্ত
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৬, মামলা ৬৪

লক্ষ্মীপুরে ১১ আইইডি বোমা নিষ্ক্রিয় করল পুলিশ

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
২৩:৪০, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:৪৭, ১২ নভেম্বর ২০২৬
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
২৩:৪০, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:৪৭, ১২ নভেম্বর ২০২৬
লক্ষ্মীপুরের রায়পুরে ১১ শক্তিশালী আইইডি বোমা নিষ্ক্রিয় করেছে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলের চার সদস্যের একটি প্রতিনিধিদল। ছবি : এনটিভি

লক্ষ্মীপুরের রায়পুরে দুধের কৌটায় ভরে মাটির নিচে পুঁতে রাখা ১১ শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। এরমধ্যে ছয়টি বড় ও পাঁচটি ছোট বোমা ছিল। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাচিয়া গ্রামে বিল্লাল বেপারীর খেয়াঘাটের উত্তর পাশে খালি ফসলি জমিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল বোমাগুলো নিষ্ক্রিয় করে।

থানা পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, ৩ নভেম্বর রাতে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসের হাট বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। পরে সাইফুল ইসলাম নামে এক যুবক বিএনপিনেতা ওবায়দুল্লাহসহ তিনজনকে ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের সোপর্দ করে। পরের দিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

সুজনের বাড়ি ভোলা সদর উপজেলায়। যে বাড়ির উঠান থেকে বোমাগুলো উদ্ধার করা হয়েছে, তিনি সেখানে ভাড়া থাকতেন। তার থাকার ঘর থেকে ৯ নভেম্বর বোমা তৈরির কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। সুজনের বিরুদ্ধে করা মামলায় আরও সাতজনের নাম উল্লেখ করা হয়। এ মামলায় চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজী ও তার ছেলে উপজেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব শামীম গাজীর নামও রয়েছে।
থানা পুলিশ জানায়, গত ১০ নভেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের ভাড়া দেওয়া বাড়ির উঠানের মাটির নিচে খোঁড়া গর্ত থেকে বোমা ভর্তি দুধের কৌটা দুটি উদ্ধার করা হয়। এরপর থেকে সেগুলো পুলিশ পাহারা দিয়ে রাখে। আদালতের নির্দেশে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলকে বিষয়টি জানানো হয়। গতকাল বুধবার রাতে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলের চার সদস্যের একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে কৌটাগুলোর ভেতরে একাধিক শক্তিশালী আইইডি বোমার অস্তিত্ব নিশ্চিত করে তারা।

স্থানীরা জানায়, প্রায় দুই মাস ধরে সুজনসহ কয়েকজন যুবক ওই বাড়িতে ভাড়া থাকতেন। তারা বাড়ির চারপাশে বাঁশ ও সুপারির পাতা দিয়ে ঘন বেষ্টনী তৈরি করেছিলেন। বাড়ির আশপাশে যাতে কেউ যেতে না পারে, সে ব্যবস্থাও ছিল। প্রতিবেশীদের সঙ্গে তাদের তেমন চলাফেরা বা যোগাযোগ ছিল না। এ কারণে স্থানীয় কেউ তাদের ভালোভাবে চিনতেন না।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুইয়া বলেন, সুজন নামে এক যুবক তিনজনকে ছুরিকাঘাত করেন। এ ঘটনায় তাকে আটক ও পরে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার ভাড়া বাসা থেকে বোমা তৈরির সরঞ্জাম ও একই বাড়ির উঠান থেকে ১১টি বোমা ভর্তি দুটি টিনের কৌটা উদ্ধার করা হয়। উদ্ধার করা বোমাগুলো ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল নিষ্ক্রিয় করেছে। বোমাগুলো শক্তিশালী আইইডি ছিল বলে নিশ্চিত করেছে বিশেষজ্ঞ দল।

বোমা বিস্ফোরণ ডিএমপি লক্ষ্মীপুর রায়পুর

সংশ্লিষ্ট সংবাদ: বোমা বিস্ফোরণ

১২ আগস্ট ২০২৬
বরিশালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বোমা বিস্ফোরণ
২৭ অক্টোবর ২০২৫
জেনেভা ক্যাম্পে বিস্ফোরণে যুবক নিহতের ঘটনায় ৪ জন রিমান্ডে
৩১ অক্টোবর ২০২৪
রাজধানীর মোহাম্মদপুরে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে আহত ৪
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এমপি নুসরাতের গ্রামের বাড়িতে আগুন, পেট্রোল বোমা হামলার অভিযোগ
  2. প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির
  3. সকালের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
  4. কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
  5. ছিনতাইকারীর কবলে ড. আসিফ নজরুল
  6. প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x