Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৬:০৫, ১৬ অক্টোবর ২০২৬
আপডেট: ১৬:০৯, ১৬ অক্টোবর ২০২৬
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৬:০৫, ১৬ অক্টোবর ২০২৬
আপডেট: ১৬:০৯, ১৬ অক্টোবর ২০২৬
আরও খবর
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৪৭৪ জন গ্রেপ্তার
রূপপুরে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের ষষ্ঠ চালান
সাদ-মুসা গ্রুপের এমডি গ্রেপ্তার
পুলিশের চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪৭
দেশব্যাপী রেলপথ প্রসারের উদ্যোগ রয়েছে সরকারের : রেলপথমন্ত্রী

পাবনায় মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫, নরসিংদী থেকে স্কুলছাত্রী উদ্ধার

এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৬:০৫, ১৬ অক্টোবর ২০২৬
আপডেট: ১৬:০৯, ১৬ অক্টোবর ২০২৬
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৬:০৫, ১৬ অক্টোবর ২০২৬
আপডেট: ১৬:০৯, ১৬ অক্টোবর ২০২৬

পাবনার ফরিদপুরে পুলিশের পৃথক অভিযানে ১৫৫ পিস ইয়াবা, ৫৫০ গ্রাম গাঁজা ও দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তথ্যপ্রযুক্তির সহায়তায় নরসিংদী জেলার রায়পুরা থানা এলাকা থেকে নিখোঁজ এক নবম শ্রেণির স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

পৃথক এসব অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ এবং নিখোঁজ স্কুলছাত্রীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনায় এলাকায় পুলিশের তৎপরতা নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার হাদল ইউনিয়নের ধানুয়াঘাটা গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই গ্রামের মো. নয়ন প্রামাণিকের বসতঘর থেকে ১৫৫ পিস ইয়াবা, ৫৫০ গ্রাম গাঁজা, দুটি স্টিলের চাপাতি এবং একটি হাতলবিহীন লোহার চাকিসহ পাঁচজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধানুয়াঘাটা গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে মো. নয়ন প্রামাণিক (৪০), বেড়হাউলিয়া দক্ষিণপাড়ার মো. মজিদ প্রামাণিকের ছেলে মো. মামুন হোসেন (৩০), হাদল মাদ্রাসাপাড়ার মো. আব্দুর রহমানের ছেলে মো. জাক্কার আলী (২১), ধানুয়াঘাটা বাজারপাড়ার মো. বিল্লাল আলীর ছেলে মো. কাউছার আলী (১৯) এবং চাটমোহর উপজেলার আলমনগর গ্রামের মো. তাজ উদ্দিনের ছেলে মো. সাকিব উদ্দিন (১৯)। অন্যদিকে, থানায় দায়ের করা একটি নিখোঁজ সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে নরসিংদী থেকে এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে ফরিদপুর থানা পুলিশ। থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম তথ্যপ্রযুক্তির সহায়তায় নরসিংদী জেলার রায়পুরা থানা এলাকায় অভিযান চালিয়ে রতনপুর দক্ষিণপাড়ার বাসিন্দা মো. আসাদুল সরদারের মেয়ে মোছা. মিম খাতুনকে (১৪) উদ্ধার করেন। সে নবম শ্রেণির শিক্ষার্থী। পরে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাবনা মাদক আইন দেশীয় অস্ত্র গ্রেপ্তার নরসিংদী স্কুলছাত্রী উদ্ধার

সংশ্লিষ্ট সংবাদ: পাবনা

১৯ নভেম্বর ২০২৬
ভাঙ্গুড়ায় ৪০ কেজি জাটকা জব্দ, বিক্রেতাকে জরিমানা
১১ নভেম্বর ২০২৬
চাটমোহরে ৬১১ বস্তা সার লুট: উদ্ধার ১০৭ বস্তা, গ্রেপ্তার ১
০৯ নভেম্বর ২০২৬
চাটমোহরে ৬১১ বস্তা সরকারি সার লুট
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আ.লীগ রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না : রিজভী
  2. গ্লোবাল মিডিয়া ফোরামের সভাপতি রাজু আলীম, সম্পাদক ফাতেমা রুমা
  3. ৯ ও ১৪ মাসে পবিত্র কোরআনের হাফেজ দুই শিশু
  4. দেশে আবার দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু হয়েছে : অর্থমন্ত্রী
  5. ‘শেখ হাসিনার স্বাক্ষর জাল করে মেট্রিক্স চেম্বার্স এনআইডি ও পাসপোর্ট ইস্যুর আবেদন করেছে’
  6. অল্প সংখ্যক শান্তি বিনষ্টকারীর বিরুদ্ধে অবস্থান নিতে হবে : আইজিপি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x