Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
০০:১৫, ১৯ নভেম্বর ২০২৬
আপডেট: ০০:১৫, ১৯ নভেম্বর ২০২৬
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
০০:১৫, ১৯ নভেম্বর ২০২৬
আপডেট: ০০:১৫, ১৯ নভেম্বর ২০২৬
আরও খবর
টেকনাফে শতাধিক আইইডি বোমা ও অস্ত্র উদ্ধার, আটক ২
সেন্টমার্টিনে আটকে পড়া সাড়ে ৩০০ পর্যটক ফিরছেন ট্রলারে
রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
রোহিঙ্গা গণহত্যার রায় মিয়ানমারকে মানতেই হবে : খলিলুর রহমান
আইসিজের রায়ে রোহিঙ্গা ক্যাম্পে ঈদের আমেজ

‘কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোনো গাছ কাটা হয়নি’

ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
০০:১৫, ১৯ নভেম্বর ২০২৬
আপডেট: ০০:১৫, ১৯ নভেম্বর ২০২৬
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
০০:১৫, ১৯ নভেম্বর ২০২৬
আপডেট: ০০:১৫, ১৯ নভেম্বর ২০২৬
ঝাউবাগান কেটে পরিবেশ ধ্বংস করে কক্সবাজারে পর্যটন কার্নিভাল আয়োজন হচ্ছে—এই অপপ্রচার ও বাস্তবতা সরেজমিন দেখতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি : এনটিভি

সমাজিক যোগাযোগ মাধ্যমে ঝাউবাগান কেটে পরিবেশ ধ্বংস করে কক্সবাজারে পর্যটন কার্নিভাল আয়োজন হচ্ছে—এমন অপপ্রচার ও বাস্তবতা সরজমিন দেখতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা কার্নিভাল স্থান পরিদর্শন করেছেন।

আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বনবিভাগ, সিভিল এভিয়েশন, জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশের একটি দল পর্যটন কার্নিভালের স্থানের চারপাশ ঘুরে দেখেন।

এ সময় সিভিল এভিয়েশনের এরোড্রাম কর্মকর্তা শিমুল গনী বলেন, বিমান নামার সুবিধার্থে  গাছের উপরি ও অতিরিক্ত অংশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ছাটা হয়েছে। নিয়মিত হয়ে আসা এই কাজটি কার্নিভাল আয়োজনের অনেক আগেই করা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান বলেন, পরিদর্শনকালে কার্নিভালের জন্য গাছ কাটার বিষয়ে যে অভিযোগ উঠেছে তার সত্যতা পাওয়া যায়নি। ঘটনাস্থল পরিদর্শনে দেখা গেছে কাটা গাছ যেগুলো আছে তা বিমান চলাচলের জন্য আগের কাটা গাছ, যা রুটিন ওয়ার্ক হিসেবে বিবেচিত। এসব গাছ বনবিভাগের হিসেবে সংরক্ষিত রয়েছে। পর্যটন কার্নিভালের কারণে এখানে কোনো গাছ কাটা হয়নি। তবে যেভাবে গাছ কাটার বিষয় প্রচার করা হচ্ছে তার বাস্তবতা এখানে নেই বলে জানান তিনি।

তাসনিম জাহান আরও বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটনের হাব হিসেবে গড়ে তুলতে কক্সবাজারকে ঢেলে সাজাতে সরকার কাজ করছে। পর্যটন কার্নিভাল সুন্দরভাবে আয়োজনের জন্য ইতোমধ্যেই মিটিং হয়েছে। দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণে অন্যতম জায়গা হবে এই কার্নিভাল।

 জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রুহুল আমিন খান জানান, পর্যটন করপোরেশন নিজেদের জায়গায় তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল আয়োজন করেছে। আয়োজকরা ইসিএ আইন লঙ্ঘন করেনি এবং পরিবেশের কোনো ক্ষতি করেনি।

দক্ষিণ জেলা বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারেকুর রহমান পরিদর্শন শেষে বলেন, কার্নিভালের জন্য গাছ কাটা হয়নি। কিছু গাছ ঝড়ে উপড়ে পড়েছিল সেগুলো আমরা কেটে সংরক্ষণ করে বিক্রি করে রাজস্ব কোষাগারে জমা দিয়েছি। যে গাছগুলোর গুঁড়ি এখনও সেখানে আছে। পাশাপাশি বিমান চলাচলের জন্য গাছের উপরের কিছু অংশ সিভিল এভিয়েশন ট্রিমিং করেছে যা আমরা অবগত আছি। মুলত এখানে কার্নিভালের জন্য গাছ কাটা হয়নি।

পরিদর্শন শেষে পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক এহেছান কবির বলেন, কার্নিভালের জন্য গাছ কাটার প্রশ্নই আসে না। পুরোনো কিছু গাছের গুঁড়ি দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে গাছ কেটেছে বলে। কিন্তু বিষয়টি সত্য নয়। কার্নিভালের জন্য গাছ কাটা হয়নি এবং কাটা হবেও না। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা জলপরীর এআই ছবি ছড়ানো হচ্ছে দাবি করে তিনি বলেন, কার্নিভালে জলপরীর ভাস্কর্য নেই অথচ অনেকে জলপরীর ভাস্কর্য আছে বলে অপপ্রচার চালাচ্ছে। তিনি কাউকে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সামীম আহমেদ, বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) কাজী তারিকুর রহমান, পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক এহসানুল কবির, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কক্সবাজার পর্যটন গাছ কাটা

সংশ্লিষ্ট সংবাদ: কক্সবাজার

২১ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে আটকে পড়া সাড়ে ৩০০ পর্যটক ফিরছেন ট্রলারে
২০ নভেম্বর ২০২৬
রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
২০ নভেম্বর ২০২৬
রোহিঙ্গা গণহত্যার রায় মিয়ানমারকে মানতেই হবে : খলিলুর রহমান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা
  2. রূপপুরে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের অষ্টম চালান 
  3. গোপালগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০
  4. আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী
  5. আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঢাকার যেসব এলাকায়
  6. টোল আদায় নিয়ে মারামারি, থামাতে গিয়ে জুলাইযোদ্ধা নিহত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x