Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মনোয়ার হোসেন, জয়পুরহাট (সদর-পাঁচবিবি)
১৯:১০, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:১৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মনোয়ার হোসেন, জয়পুরহাট (সদর-পাঁচবিবি)
১৯:১০, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:১৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
শসাক্ষেতে টানানো বৈদ্যুতিক তারে জড়িয়ে যুবকের মৃত্যু
জয়পুরহাটে শসা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
ডার্ক ওয়েবে বাংলাদেশিদের লাখো সিভি বিক্রির বিজ্ঞাপন, অস্বীকার বিডিজবসের
চিকিৎসাসেবা নিশ্চিতে হবে ‘হেলথ হাব’ ও ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ : স্বাস্থ্যমন্ত্রী

গাছে পেরেক ঠুকে বিজ্ঞাপন, জয়পুরহাটে হুমকির মুখে পরিবেশ

মনোয়ার হোসেন, জয়পুরহাট (সদর-পাঁচবিবি)
১৯:১০, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:১৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মনোয়ার হোসেন, জয়পুরহাট (সদর-পাঁচবিবি)
১৯:১০, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:১৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬
জয়পুরহাটের বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ মোড়, বাজার ও সড়কের পাশে বড়-ছোট প্রায় সব গাছেই চোখে পড়ছে এসব বিজ্ঞাপন ও বিলবোর্ড। ছবি : এনটিভি

পরিবেশ রক্ষার অন্যতম প্রধান সহায়ক গাছপালা। অথচ সেই গাছেই পেরেক ঠুকে লাগানো হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচনি প্রচারণা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন। যা একটি দণ্ডণীয় অপরাধ।

জয়পুরহাটের বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ মোড়, বাজার ও সড়কের পাশে বড়-ছোট প্রায় সব গাছেই চোখে পড়ছে এসব বিজ্ঞাপন ও বিলবোর্ড। বিশেষ করে নির্বাচনের সময় রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রচারণামূলক পোস্টার, ব্যানার ও বিলবোর্ড গাছে পেরেক দিয়ে লাগানোর প্রবণতা বেশি দেখা যায়।

এতে একদিকে যেমন গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে, অন্যদিকে গাছের কাণ্ডে ক্ষত সৃষ্টি হয়ে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণের ঝুঁকি বাড়ছে। এটি একটি দণ্ডনীয় অপরাধ।

স্থানীয়দের অভিযোগ, বিজ্ঞাপনদাতারা প্রচারের স্বার্থে গাছকে সহজলভ্য জায়গা হিসেবে ব্যবহার করলেও গাছের ক্ষতির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন না। দিনের পর দিন একই গাছে একাধিক পেরেক, তার ও সাইনবোর্ড লাগানোর ফলে অনেক গাছের কাণ্ড ক্ষতবিক্ষত হয়ে পড়ছে। এদিকে, গাছে পেরেক বা ধাতব বস্তু দিয়ে ক্ষতিসাধনের বিষয়ে আইনেও স্পষ্ট বিধান রয়েছে। বন ও বৃক্ষ সংরক্ষণ আইন, ২০২৬-এর ৯(১৩) ধারায় বাণিজ্যিক উৎপাদন ছাড়া অন্য কোনো উদ্দেশে পেরেক বা কোনো ধাতব বস্তুর মাধ্যমে বৃক্ষের ক্ষতিসাধন করা নিষিদ্ধ করা হয়েছে।

পরিবেশ সচেতন নাগরিকরা বলছেন, গাছ মানুষের জন্য ছায়া, অক্সিজেন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রচারের জন্য গাছকে বিজ্ঞাপনের বোর্ড হিসেবে ব্যবহার বন্ধ করতে হবে। একই সঙ্গে গাছে পেরেক ঠুকে বিজ্ঞাপন লাগানোর বিরুদ্ধে বিদ্যমান আইন কার্যকর করতে হবে। তাদের মতে, প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল, নির্বাচনী প্রার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সচেতন হলে গাছ রক্ষা করা সম্ভব। প্রচারণার বিকল্প নির্ধারিত স্থান ব্যবহার এবং আইন মেনে বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে পরিবেশ ও গাছপালা রক্ষা করা যেতে পারে।

এ বিষয়ে উপ-বনসংরক্ষণ কর্মকর্তা মতলুবুর রহমান বলেন, এখন যারা গাছে পেরেক মেরে সাইনবোর্ড লাগাচ্ছে এতে গাছের ক্ষতি সাধন হচ্ছে। বন সংরক্ষণ একটি আইন রয়েছে যেখানে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। আমরা আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা নিয়ে আস্তে আস্তে সচেতনতা বৃদ্ধি করব এবং আইনি ব্যবস্থা নেব।

বিজ্ঞাপন গাছ পেরেক জয়পুরহাট

সংশ্লিষ্ট সংবাদ: বিজ্ঞাপন

১১ সেপ্টেম্বর ২০২৫
বিজ্ঞাপনী সংস্থা গিকি সোশ্যালের ১০ বছর পূর্তি
১০ সেপ্টেম্বর ২০২৩
জমকালো গালা আয়োজনে ১২৭ বিজ্ঞাপন-প্রচারণা কমওয়ার্ডে পুরস্কৃত
১৪ সেপ্টেম্বর ২০২২
লাইফবয় সাবানের বিজ্ঞাপন প্রত্যাহারে আইনি নোটিশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সন্ধ্যার মধ্যে ৬০ কি.মি বেগে ঝড়ের আভাস, তিন অঞ্চলের সতর্কতা
  2. যদি প্রয়োজন হয় সরকার যেকোনো সিদ্ধান্ত নেবে : উপদেষ্টা জাহেদ
  3. নিম্নচাপ দুর্বল হলেও দুই বিভাগে ভারি বর্ষণের আভাস
  4. আবু সাঈদের পরিবারের জন্য ১ কোটি টাকা অনুদান ঘোষণা
  5. ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  6. চলন্ত ট্রেন থেকে রাবি স্টেশনে পাথর নিক্ষেপ, আটক ৩

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x