অধ্যাপক ডা. এম ডি হোসেন আর নেই, দাফন সম্পন্ন
প্রখ্যাত চিকিৎসক, সমাজসেবক ও মুক্তিযুদ্ধবিষয়ক লেখক অধ্যাপক ডা. মুহাম্মদ দিলাওয়ার হোসেন (ডা. এম ডি হোসেন) আর নেই।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজধানীর বাংলামোটরে নিজ বাসভবনে বার্ধক্যজনিত জটিলতা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
মৃত্যুকালে দিলাওয়ার হোসেন স্ত্রী কথাসাহিত্যিক রায়হানা হোসেন, দুই পুত্রসন্তানসহ বহু আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলার পাইককান্দি গ্রামে পারিবারিক গোরস্থানে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
অধ্যাপক ডা. এম. ডি. হোসেন দেশের চিকিৎসক ও প্রবীণ সমাজসেবক ছিলেন। চিকিৎসাসেবার পাশাপাশি তিনি মুক্তিযুদ্ধ ও চিকিৎসা বিজ্ঞানবিষয়ক বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছেন।

এনটিভি অনলাইন ডেস্ক