Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ভজন দাস, নেত্রকোনা
২৩:০৫, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ভজন দাস, নেত্রকোনা
২৩:০৫, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:০৪, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
নেত্রকোনায় প্রথমবারের মতো বিশ্ব পর্যটন দিবস উদযাপিত
মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পিকারের
কেপটাউনে সিপিএ মহাসচিবের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
সিপিসি সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার

দেশকে উন্নত করতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : কায়সার কামাল

ভজন দাস, নেত্রকোনা
২৩:০৫, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ভজন দাস, নেত্রকোনা
২৩:০৫, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:০৪, ২৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল সোমবার নেত্রকোনার দুর্গাপুরে এত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : এনটিভি

রাষ্ট্রের নাগরিক হিসেবে দায়িত্বশীল আচরণ না করলে সরকারের একার পক্ষে কখনোই দেশকে উন্নত বা কার্যকর রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার দুর্গাপুরে দেশব্যাপী 'ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান'-এর অংশ হিসেবে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রশাসন ও দুর্গাপুর পৌরসভার যৌথ উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন 'বিডি ক্লিন'-এর ব্যবস্থাপনায় এই সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিডি ক্লিনের শতাধিক সেচ্ছাসেবক সরাসরি অংশ নেন।

কর্মসূচি উদ্বোধনের আগে পরিচ্ছন্ন ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকদের শপথবাক্য পাঠ করান ডেপুটি স্পিকার। এরপর লাইফ জ্যাকেট ও সেফটি গ্লাভস পরে তিনি নিজে স্থানীয় খালে নেমে জমে থাকা ক্ষতিকর প্লাস্টিক বর্জ্য ও কচুরিপানা অপসারণের কাজ শুরু করেন।

পরিচ্ছন্নতার সামাজিক ও ধর্মীয় তাৎপর্য তুলে ধরে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমাদের ধর্মীয় মূল্যবোধে পরিষ্কার-পরিচ্ছন্নতাকে ঈমানের অঙ্গ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। প্রতিটি ধর্মেই পরিচ্ছন্নতা সর্বজনীনভাবে স্বীকৃত। কেবল নাগরিক সচেতনতার অভাবেই আমরা এই জরুরি সামাজিক দায়িত্ব পালন থেকে পিছিয়ে থাকি।

সুদীর্ঘ দুই দশক ধরে অবহেলিত খাল পরিষ্কারের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকরা আজ যে খালটি পরিষ্কার করতে এসেছেন, তা গত প্রায় ২০ বছর ধরে বেহাল অবস্থায় ছিল। বিডি ক্লিন, স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের এই ইতিবাচক উদ্যোগ সততই প্রশংসনীয়।

দেশজুড়ে মশাবাহিত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে কায়সার কামাল আরও যোগ করেন, দুর্গাপুর ও কলমাকান্দাসহ সারা দেশে ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে, যার সবচেয়ে বড় শিকার হচ্ছে আমাদের শিশুরা। আজকের এই পরিচ্ছন্নতা অভিযান মূলত আমাদের আগামী প্রজন্মকে একটি নিরাপদ, মশামুক্ত ও সুস্থ পরিবেশ উপহার দেওয়ার জন্য।

সবশেষে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে আমাদের বর্তমান ও আগামীর বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। আমাদের সম্মিলিত সচেতনতা ও দেশপ্রেমের মাধ্যমেই আগামী প্রজন্ম একটি সুন্দর দেশ পাবে।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল দুর্গাপুর ডেঙ্গু প্রতিরোধ

সংশ্লিষ্ট সংবাদ: ডেপুটি স্পিকার

২৩ আগস্ট ২০২৬
দালানকোঠায় নয়, সামগ্রিক উন্নয়ন দেখতে চাই : ডেপুটি  স্পিকার
০৭ আগস্ট ২০২৬
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা
২৪ জুলাই ২০২৬
ভারপ্রাপ্ত স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চাঁদপুরে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার
  2. বটগাছের নিচে বস্তায় লুকানো ১৫ রাউন্ড গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার
  3. সকালের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. ঘাটাইলের নতুন ইউএনও নূরী তাসমিন ঊর্মি
  5. বাসচাপায় ঘরে ফেরা হলো না মোটরসাইকেল আরোহী ৩ স্কুলছাত্রের
  6. পাচারকালে সরকারি সার জব্দ, ডিলারকে জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x