Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:৪৫, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২০:৪৭, ২৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:৪৫, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২০:৪৭, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, যে অর্জন বাংলাদেশের
মহামারি প্রস্তুতির পাশাপাশি শক্তিশালী ও স্বনির্ভর স্বাস্থ্যব্যবস্থা গড়ার আহ্বান বাংলাদেশের
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর : শুক্রবারের কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে : রিজভী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:৪৫, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২০:৪৭, ২৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:৪৫, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২০:৪৭, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আজ বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : বাসস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অসাধারণ বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি অস্ত্রের পরিবর্তে পরিবর্তনের হাতিয়ার হিসেবে কূটনীতি, মানবতা, শিক্ষা ও চুক্তির কথা বলেছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমান জাতিসংঘে বলেছেন, প্রত্যেকটি দেশের সঙ্গে প্রত্যেকটি দেশের সমমর্যাদার ভিত্তিতে শ্রদ্ধাশীল সম্পর্ক থাকতে হবে। তিনি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি পুনর্ব্যক্ত করেছেন। এটি সারা বিশ্বের দাবি বলেও উল্লেখ করেন রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশে আশ্রয় গ্রহণ করা রোহিঙ্গাদের মর্যাদার ভিত্তিতে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার আহ্বানও জানিয়েছেন তারেক রহমান। এছাড়া অর্থনৈতিক উন্নয়নসহ অনেক বিষয়ে তিনি বক্তব্য দিয়েছেন।

রুহুল কবির রিজভী বলেন, বিশ্বের সবচেয়ে বড় সংস্থা জাতিসংঘের ৮১তম অধিবেশনে তারেক রহমান সারা বিশ্বের শান্তিকামী মানুষের অন্তরের কথা প্রতিধ্বনিত করেছেন। সারা বিশ্বের মানুষ শান্তি চায়, যুদ্ধ চায় না। যুদ্ধ হলে জিনিসপত্রের দাম বাড়ে, খাদ্যপণ্যের দাম বাড়ে, জ্বালানি ও গ্যাসের দাম বাড়ে, বিদ্যুৎ থাকে না এবং কারখানা বন্ধ হয়ে মানুষ বেকার হয়।

নানা ষড়যন্ত্রের কথা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, যত ঝড় আসুক, বাতাস আসুক, কেউ ভয় পাবেন না। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, আগুন দিয়ে গাড়ি পোড়াতে চায় এবং বাংলাদেশের গণতন্ত্রের ধারাকে বন্ধ করতে চায়, তাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আদর্শের কর্মীরা সবসময় প্রস্তুত আছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপি কোনো মিডনাইট নির্বাচন বা অন্য কোনো নির্বাচনের মাধ্যমে নয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বহুদিনের প্রত্যাশিত জনগণের ভোটে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে। বিএনপির সরকার মানুষের জন্য এবং সামাজিক সুরক্ষার জন্য কাজ করছে।

রুহুল কবির রিজভী বলেন, এ দেশে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী শক্তির কোনো অবস্থান নেই। যারা বাংলাদেশকে উপনিবেশ করতে চায় এবং একটি দাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী ও বিএনপি রাস্তায় রাস্তায় কঠিন ব্যারিকেড গড়ে তুলবে।

সমাবেশে ওলামা দলের আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী মো. সেলিম রেজা এবং সদস্যসচিব এডভোকেট মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

রুহুল কবির রিজভী বিএনপি জাতিসংঘ তারেক রহমান বক্তব্য

সংশ্লিষ্ট সংবাদ: রুহুল কবির রিজভী

১২ সেপ্টেম্বর ২০২৬
নিষিদ্ধ দল উঁকি মারার চেষ্টা করছে, গোয়েন্দা সংস্থাগুলো কী করছে : রিজভী
০৪ সেপ্টেম্বর ২০২৬
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
৩১ আগস্ট ২০২৬
সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অনন্য দৃষ্টান্ত ছিলেন আব্দুস সালাম : রুহুল কবির রিজভী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার তাগিদ প্রধানমন্ত্রীর
  2. বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী
  3. প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের বৈঠক
  4. প্রধানমন্ত্রীর সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের দ্বিপক্ষীয় বৈঠক
  5. অপ্রতিমের বাবা-মাকে ফোন করে হয়রানি, থানায় জিডি
  6. মাদক সেবনে বাধা দেওয়ায় কলেজছাত্র টেঁটাবিদ্ধ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x