Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৮:২৫, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:২৮, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৮:২৫, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:২৮, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
চাঁদপুর-ঢাকা নৌপথে লঞ্চ ভাড়া বাড়ল, কমছে যাত্রী
এবার বাড়ল লঞ্চের ভাড়া
কীর্তনখোলায় ডুবে যাওয়া এম ভি মানিক ১২ দিন পর উদ্ধার
যাত্রীবাহী লঞ্চ থেকে ৭ টন জাটকা জব্দ
ঘন কুয়াশায় লঞ্চ-বাল্কহেডের সংঘর্ষ, প্রাণে বাঁচলেন সহস্রাধিক যাত্রী

চাঁদপুরে লঞ্চ থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ, আটক ২

শরীফুল ইসলাম, চাঁদপুর
১৮:২৫, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:২৮, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৮:২৫, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৮:২৮, ২৫ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরের ষাটনল লঞ্চঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করে এক যুবক মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। ছবি : এনটিভি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মকবুল-২ লঞ্চ থেকে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় মকবুল-২ লঞ্চ জব্দ এবং লঞ্চের দুই স্টাফকে আটক করা হয়েছে। 

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মকবুল-২ লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের উদ্দেশে এসে ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন।

ঘটনার পর মকবুল-২ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি জব্দ এবং দুজন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

যুবক নিখোঁজের কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনাস্থলে কোনো ডুবুরি বা বিশেষ উদ্ধারকারী দল পৌঁছায়নি। তবে বেলতলী নৌপুলিশ, মোহনপুর নৌপুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরা স্থানীয়দের নিয়ে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছেন।

স্থানীয় অধিবাসী সৈকত জানান, লঞ্চ চালকের ভুলের জন্যই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি দায়ীদের শাস্তির আওতায় আনার দাবি জানান।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পর পরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌপুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ যুবকের পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পর পরই নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলেছি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

লঞ্চ নদীতে নিখোঁজ যুবক নিখোঁজ

সংশ্লিষ্ট সংবাদ: লঞ্চ

০৬ মে ২০২৬
এবার বাড়ল লঞ্চের ভাড়া
০৩ আগস্ট ২০২২
যান্ত্রিক ত্রুটিতে নদীর চরে আটকা সুন্দরবন-১১ লঞ্চ
০৩ মে ২০২২
২ ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিকান্দি নৌরুটে লঞ্চ-স্পিডবোট চলাচল শুরু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চাঁদপুরে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার
  2. বটগাছের নিচে বস্তায় লুকানো ১৫ রাউন্ড গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার
  3. সকালের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. ঘাটাইলের নতুন ইউএনও নূরী তাসমিন ঊর্মি
  5. বাসচাপায় ঘরে ফেরা হলো না মোটরসাইকেল আরোহী ৩ স্কুলছাত্রের
  6. পাচারকালে সরকারি সার জব্দ, ডিলারকে জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x