Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আদালত প্রতিবেদক
১৫:০০, ২১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:১৩, ২১ সেপ্টেম্বর ২০২৬
আদালত প্রতিবেদক
১৫:০০, ২১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:১৩, ২১ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাবেক সেনা কর্মকর্তা মহিউদ্দিন রিমান্ডে
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা, মরিয়মের মামা রিমান্ডে
গুপ্তচরবৃত্তির অভিযোগে রিমান্ডে ভারতীয় নাগরিক
সালমান মুক্তাদিরের স্টুডিও ও নিউগিনি প্রোপার্টিজে হামলা, ৩ আসামি রিমান্ডে
মরিয়মের পরিবারের সঙ্গে গাজী নজরুলের আপসনামায় যা আছে

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে আদালতে আনা হয়েছে

আদালত প্রতিবেদক
১৫:০০, ২১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:১৩, ২১ সেপ্টেম্বর ২০২৬
আদালত প্রতিবেদক
১৫:০০, ২১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:১৩, ২১ সেপ্টেম্বর ২০২৬
গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে আদালতে আনা হয়েছে। ফাইল ছবি

আত্মহত্যা প্ররোচনার মামলায় গ্রেপ্তার বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে আদালতে আনা হয়েছে।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ৩টায় তাদেরকে আদালতে আনা হয়।

এর আগে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীর সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আমাদের পক্ষ থেকে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীর সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছি।

গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার বিছানার ওপর থেকে একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, চিরকুটটি মরিয়মের হতে পারে। তবে লেখাটি মরিয়মের কি না, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি সম্পর্কে নিশ্চিত করে বলা যাবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান বলেন, শেরে বাংলা নগর থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে আত্মহত্যার প্ররোচনা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

শেরে বাংলা নগর থানা সূত্রে জানা যায়, নিহত মরিয়ম খাতুনের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা করেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং শ্যালক ওবায়দুল্লাহকে আসামি করা হয়েছে।

মো. ইবনে মিজান আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সিআইডির ফরেনসিক টিমকে ঘটনাস্থলে ডাকা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় রোববার রাতে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় শেরে বাংলা নগর থানা পুলিশ। পরবর্তী সময়ে তাদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

উল্লেখ্য, গত জুলাইয়ে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ২২ জুলাই গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করে জামায়াত। দলটির পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকার ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি দেওয়া হয়।

গাজী নজরুল ইসলাম রিমান্ড

সংশ্লিষ্ট সংবাদ: গাজী নজরুল ইসলাম

২ ঘন্টা আগে
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা, মরিয়মের মামা রিমান্ডে
৩০ সেপ্টেম্বর ২০২৬
মরিয়মের পরিবারের সঙ্গে গাজী নজরুলের আপসনামায় যা আছে
৩০ সেপ্টেম্বর ২০২৬
মরিয়মের পরিবারের সঙ্গে গাজী নজরুলের আপস, প্রথম স্ত্রীর জামিন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঢাকা মহানগর উত্তর বিএনপির ৩ নেতা বহিষ্কার
  2. প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে কটূক্তি, স্কুলশিক্ষক আটক
  3. ঢাকা উত্তর বিএনপি-যুবদল ও মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত
  4. গরুবাহী ভটভটি উল্টে বাবা-ছেলে নিহত
  5. অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
  6. আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x