Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আদালত প্রতিবেদক
১৭:৫৫, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২১:৫৬, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আদালত প্রতিবেদক
১৭:৫৫, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২১:৫৬, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
জাতিসংঘে অস্ত্রের বদলে শিক্ষা ও মানবতার কথা বলেছেন প্রধানমন্ত্রী : সালেহ শিবলী
জাতিসংঘে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন : মাহদী আমিন
মরিয়মের পরিবারের সঙ্গে গাজী নজরুলের আপস, প্রথম স্ত্রীর জামিন
নিজ নির্বাচনি এলাকায় না জানিয়ে উচ্ছেদ অভিযান, বিস্মিত জামায়াত আমির
১ মাসে ৫ শতাংশের বেশি কমলো স্বর্ণের দাম

মরিয়মের পরিবারের সঙ্গে গাজী নজরুলের আপসনামায় যা আছে

আদালত প্রতিবেদক
১৭:৫৫, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২১:৫৬, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আদালত প্রতিবেদক
১৭:৫৫, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২১:৫৬, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আত্মহত্যা প্ররোচনার মামলায় দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের পরিবারের সঙ্গে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের আপস হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে শুনানির সময় মামলার বাদী মৃত মরিয়ম খাতুনের বাবা মাসুম বিল্লাহ তিনশত টাকার একটি নন জুডিশিয়ার স্ট্যাম্পে আপসনামা দাখিল করেন। এনটিভি অনলাইনের হাতে এই আপসনামা এসেছে। আপনামায় কী কী লেখা আছে তা পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো।

প্রথম পক্ষ এস এম মাসুম বিল্লাহ (নিহত মরিয়মের বাবা) এবং দ্বিতীয় পক্ষ আব্দুল হামিদ মোড়লের (আসামি গাজী নজরুলের স্বজন) মধ্যে এই সমঝোতা দলিলটি স্বাক্ষরিত হয়।

আপসনামায় উল্লেখ করা হয়, মরিয়মের সঙ্গে এক নম্বর আসামি গাজী নজরুল ইসলামের বিয়ে হয়। বিয়ে পরবর্তী সময়ে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের সঙ্গে মরিয়ম ২য় স্ত্রী হিসেবে সদ্ভাব রেখে সংসার পরিচালনা করে আসছিলেন।

আরও পড়ুন : মরিয়মের পরিবারের সঙ্গে গাজী নজরুলের আপস, প্রথম স্ত্রীর জামিন

গত ২০ সেপ্টেম্বর ঢাকার বাসভবনে মরিয়ম আত্মহত্যা করেন। যেহেতু মেয়ের জামাইয়ের (গাজী নজরুল) বাসায় আত্মহত্যার ঘটনা ঘটে, তাৎক্ষণিকভাবে এ ঘটনার পর সন্দেহবশত মৃত মরিয়মের বাবা শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় জি এম নজরুল ইসলাম, প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম ও অন্য একজনকে আসামি করা হয়েছিল।

পরবর্তী সময়ে বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নিয়ে প্রথম পক্ষ নিশ্চিত হন, আসামি গাজী নজরুল ইসলাম বা প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের কোনো প্ররোচনা কিংবা কার্যকলাপে রাগ বা অভিমানে মরিয়ম আত্মহত্যা করেননি। দুই পরিবারের মধ্যে পূর্ব থেকেই নিকট আত্মীয়তার সম্পর্ক বজায় থাকায় উভয় পক্ষের সম্মতিতে নোটারি পাবলিকের মাধ্যমে এই আপসনামা সম্পাদিত হয়।

আপসনামার শর্তাবলীতে যা আছে—

১. আসামি গাজী নজরুল ইসলাম ও মাকসুদা ইসলাম আদালত থেকে জামিন পেলে মামলার বাদী বা তার পরিবারের কোনো আপত্তি থাকবে না।

২. জামিন পাওয়ার পর উভয় পক্ষ পুনরায় সৌহার্দ্যপূর্ণ ও আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলবেন।

৩. বিচারাধীন এ বিষয়ে উভয় পক্ষ নিরপেক্ষ থেকে বিচার কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা দেবেন।

মামলার নথি থেকে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মৃত মরিয়ম খাতুনের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় একটি আত্মহত্যার প্ররোচনার মামলা করেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং শ্যালক ওবায়দুর রহমান—এই তিনজনকে আসামি করা হয়। পরে গত ২১ সেপ্টেম্বর গাজী নজরুলের চারদিন ও তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়।

গাজী নজরুল ইসলাম সংসদ সদস্য ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: গাজী নজরুল ইসলাম

৫ ঘন্টা আগে
মরিয়মের পরিবারের সঙ্গে গাজী নজরুলের আপস, প্রথম স্ত্রীর জামিন
২৮ সেপ্টেম্বর ২০২৬
সংসদ সদস্য গাজী নজরুল কারাগারে
২৪ সেপ্টেম্বর ২০২৬
গাজী নজরুল আরও ৪ দিনের রিমান্ডে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মরিয়মের পরিবারের সঙ্গে গাজী নজরুলের আপসনামায় যা আছে
  2. নিজ নির্বাচনি এলাকায় না জানিয়ে উচ্ছেদ অভিযান, বিস্মিত জামায়াত আমির
  3. সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় সাবেক সেনাকর্মকর্তা গ্রেপ্তার
  4. কুমিল্লা থেকে নিখোঁজ দুই কিশোরী ৬ দিন পর কক্সবাজার থেকে উদ্ধার
  5. সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
  6. ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের সশ্রম কারাদণ্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x