Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আপন ইসলাম, পাবনা (চাটমোহর-ভাঙ্গুরা)
০৪:৩০, ২৩ নভেম্বর ২০২৬
আপডেট: ০৪:৩০, ২৩ নভেম্বর ২০২৬
আপন ইসলাম, পাবনা (চাটমোহর-ভাঙ্গুরা)
০৪:৩০, ২৩ নভেম্বর ২০২৬
আপডেট: ০৪:৩০, ২৩ নভেম্বর ২০২৬
আরও খবর
ভূমধ্যসাগরে ৫৭ ঘণ্টা, যেভাবে বেঁচে ফিরলেন পাবনার শিমুল
রাজধানী থেকে নিষিদ্ধ সংগঠনের ৫২ জনসহ গ্রেপ্তার ৫৫০
সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ১২ অটোরিকশা জব্দ ও জরিমানা
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান
ফ্লাইটে বিমানবালার শ্লীলতাহানি, সিঙ্গাপুরে বাংলাদেশি যুবকের কারাদণ্ড

পাবনায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, দুজনের কারাদণ্ড

আপন ইসলাম, পাবনা (চাটমোহর-ভাঙ্গুরা)
০৪:৩০, ২৩ নভেম্বর ২০২৬
আপডেট: ০৪:৩০, ২৩ নভেম্বর ২০২৬
আপন ইসলাম, পাবনা (চাটমোহর-ভাঙ্গুরা)
০৪:৩০, ২৩ নভেম্বর ২০২৬
আপডেট: ০৪:৩০, ২৩ নভেম্বর ২০২৬
পাবনার ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরির অভিযোগে অভিযান চালিয়ে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি

পাবনার ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা ব্যবহার করে নকল দুধ তৈরির কারবারের সন্ধান পেয়েছে উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেজাল দুধ তৈরির সময় চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড এবং অপর দুজনকে অর্থদণ্ড দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার গোপালনগর এলাকায় উত্তম ঘোষের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইমামা বানিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে ঘটনাস্থল থেকে নকল দুধ তৈরিতে ব্যবহৃত তিন ড্রাম জেলি, ৫০০ গ্রাম কস্টিক সোডা ও তিন ড্রাম তৈরি করা ভেজাল দুধ জব্দ করা হয়। এ সময় ভেজাল দুধ তৈরির সঙ্গে জড়িত চারজনকে আটক করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ভ্রাম্যমাণ আদালত সাজা প্রদান করেন।

আটক ব্যক্তিদের মধ্যে আবুল হোসেন (৩৬) নামের একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ হাজার টাকা অর্থদণ্ড এবং ওমর ফারুক (২৫) নামের অপর একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপর দুজনকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত আবুল হোসেন ও ওমর ফারুক ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামের বাসিন্দা।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলহাজ উদ্দিন, ফরিদপুর থানা পুলিশের সদস্যসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সব সময় কাজ করছে। শিশু খাদ্যের মতো গুরুত্বপূর্ণ খাবারে যারা অনিয়ম করবে, তারা যত শক্তিশালীই হোক না কেন, অবশ্যই আইনের আওতায় আনা হবে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভেজাল দুধ পাবনা অভিযান কারাদণ্ড জরিমানা
সর্বাধিক পঠিত
  1. আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
  2. সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
  3. ঈদের আগেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইলেকট্রনিক টোল কালেকশন চালুর তাগিদ
  4. যুবদল নেতাকে কুপিয়ে জখম, এরপর ছয় বাড়িতে আগুন
  5. পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণী নিহত
  6. শীত বাড়বে কবে, ৫ দিনের পূর্বাভাসে যা জানা গেল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x