Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
১৮:২৫, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:২০, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
১৮:২৫, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:২০, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ, শ্রমিকপক্ষের প্রস্তাব ২২ হাজার
‘দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে’
অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশে রওনা করলেন বিরোধী দলীয় নেতা
রেলপথ অবরোধ করে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ
শেখ হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন—সেই আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা

শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে বরণ করা হবে : বিমানমন্ত্রী

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
১৮:২৫, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:২০, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
১৮:২৫, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:২০, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘শুনছি শেখ হাসিনা ৩১ ডিসেম্বরের মধ্যে নাকি দেশে ফিরবেন, তাকে হাতকড়া পরিয়ে বরণ করা হবে।’

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুন ইউনিয়নের রতনপুর গ্রামে ঢাকার শাহবাগে বসবাস করা অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া উপহারের ঘরের চাবি  হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

বিমানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যেই সারা দেশে মানবিক নেতা হিসেবে সমাদৃত হয়েছেন। তবে সার দেশের যে চলমান অবস্থা তা ঠিক করতে কিছুটা সময় দিতে হবে। কারণ আমরা যে রাষ্ট্র পেয়েছি তার অবস্থা খুবই ভঙ্গুর, অর্থনৈতক অবস্থা অত্যন্ত খারাপ। যার কারণে প্রতিটি সেক্টর এমনকি গ্যাস, বিদ্যুতের  সংকট রয়েছে। মূলত জ্বলানির উন্নয়নে বিগত ফ্যাসিস্ট সরকার ও অন্তবর্তী সরকার কোনো কাজ করেনি। বরং লুটপাটের জন্য বিভিন্ন প্ল্যান করেছে। যেগুলো চলুক বা না চলুক বসিয়ে বসিয়ে টাকা দেওয়া হয়েছে। এভাবে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দেশের এ অবস্থা করেছে।  এ অবস্থা থেকে উত্তরণে কিছুটা সময় দিতে হবে। কিন্তু একটি দল এই সুযোগে যারা নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় আসার জন্য প্রত্যেকটা ক্ষেত্র তৈরি করেছিল তাদের আশা ভঙ্গ হয়েছে। কারণ জনগণ বিএনপির উপর আস্থা রেখেছে।

আমরা বিএনপি পরিবার আজ দুপুরে উপজেলার রতনপুন ইউনিয়নের রতনপুর গ্রামে ঢাকার শাহবাগে বসবাস করা অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া উপহারের ঘরের চাবি  হস্তান্তর উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমানমন্ত্রী।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার নিজেদের পেট ভরার জন্য লুটপাট করে এ দেশের সব কিছু নিয়ে গেছে। কিন্তু এখন লুটপাটের টাকা খেতে পারছে না৷ এখন নাকি আবার দেশে আসবে, এলে ফাঁসি হবে। মাঝেমধ্যে শুনি উঁকি দিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে নাকি  তিনি দেশে আসবেন। আমরা বলি  ৩১ ডিসেম্বর কেন, যখনই আসবে তখনই আইনের মাধ্যমে রিসিভ করব। হাতকড়া পরিয়ে রিসিভ করে  বাংলাদেশের মানুষের ওপর  যে মানবতাবিরোধী  আচরণ করেছে  তার বিচার বাংলাদেশের মাটিতেই হবে। আমরা অনুরোধ করছি পাশের দেশকে, অতিসত্বর শেখ হাসিনাসহ তার দোসররা যারা পালিয়ে গেছে, তাদের আমাদের কাছে ফেরত দেওয়া হোক।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষের যে অধিকার ক্ষুণ্ণ করা হয়েছিল- তার বিচার করার জন্য, আমরা সুষ্ঠু বিচারের মাধ্যমে জনগণের অধিকার, জনগণের টাকা লুট—এগুলোর সমাধান করতে চাই।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, আমরা বিএনপি পরিবারের নেতারা উপস্থিত ছিলেন।

বিমানমন্ত্রী শেখ হাসিনা হাতকড়া পরিয়ে ব্রাহ্মণবাড়িয়া ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: বিমানমন্ত্রী

১২ নভেম্বর ২০২৬
অবকাঠামো উন্নয়নে বগুড়া বিমানবন্দর শীর্ষ অগ্রাধিকার : বিমানমন্ত্রী
১১ অক্টোবর ২০২৬
আমি চাই দেশে ২০০টিরও বেশি উড়োজাহাজ থাকবে : বিমানমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে এভিয়েশন খাত শক্তিশালী করা হচ্ছে : বিমানমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নিবন্ধনের ৬ মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে এনআইডি আবেদন বাতিল
  2. কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত
  3. দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
  4. বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস
  5. বৃষ্টি-তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত : প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x