রাজধানীর মালিবাগে ককটেল বিস্ফোরণ
রাজধানীর মালিবাগ এলাকায় শুক্রবার জুমার নামাজের পর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি : এনটিভি
রাজধানীর মালিবাগে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর মালিবাগের ফরচুন শপিং মলের সামনে এ ঘটনা ঘটে।
ককটেল বিস্ফোরণের এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অতিরিক্ত কমিশনার জাহিদ ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিজস্ব প্রতিবেদক